Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Solanki Roy

‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ

রামকে এড়িয়ে রাবণকে মহিমান্বিত করায় কটাক্ষ, সমালোচনার শিকার অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৭:৩০

options
link
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ zoom
'রাবণ জেন্টলম্যান' বলে সমালোচনার শিকার শোলাঙ্কি রায়
Advertisement

শোলাঙ্কি রায় (Solanki Roy)। সিনেমা, সিরিজ কিংবা ধারাবাহিকে যেমন দৃঢ় ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন, বাস্তবেও অভিনেত্র তেমনই স্পষ্টবক্তা। নিজস্ব মতামত ব্যক্ত করতে কোনওদিনই পিছপা হন না শোলাঙ্কি। এবার সাম্প্রতিক এক পডকাস্টে রাবণকে ‘জেন্টলম্যান’ বলে সমালোচনার শিকার অভিনেত্রী।

নীতিবোধ এবং দৃঢ় ব্যক্তিত্বের কারণেই লঙ্কারাজকে বিনম্র এবং আদর্শবাণ পুরুষ বলে মনে করেন অভিনেত্রী। আর পডকাস্টের এই অংশের ভিডিও ক্লিপ সোশাল পাড়ায় ভাইরাল হতেই কটাক্ষ, সমালোচনা ধেয়ে এসেছে অভিনেত্রীর উদ্দেশে।

ঠিক কী ঘটেছে? সম্প্রতি আরজে সায়ন ঘোষের পডকাস্টে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শোলাঙ্কি রায়। সেখানেই অভিনেত্রীর রাবণ-প্রীতি নিয়ে প্রশ্ন ছোড়েন সঞ্চালক। জবাবে শোলাঙ্কি যা বলেন, সেটাই বর্তমানে নেটভুবনের আতশকাচে। অভিনেত্রী বরাবরই সোজাসাপটা কথা বলতে অভ্যস্ত। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। শোলাঙ্কি রায়কে বলতে শোনা যায়, “আমার মনে হয়, রাবণ আক্ষরিক অর্থেই জেন্টলম্যান। কারণ উনি কোনওদিন সীতাকে স্পর্শ করেননি। এহেন নীতিপরায়ণ ব্যক্তিত্বের পুরুষদেরই আমার ভালো লাগে।” আসলে শোলাঙ্কি বলতে চেয়েছেন, সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাওয়ার পরও তাঁর অনিচ্ছায় তাঁকে স্পর্শ করেননি রাবণ। কিংবা তাঁর সম্মানহনন করেননি। এহেন নীতিবোধ এবং দৃঢ় ব্যক্তিত্বের কারণেই লঙ্কারাজকে বিনম্র এবং আদর্শবাণ পুরুষ বলে মনে করেন অভিনেত্রী। আর পডকাস্টের এই অংশের ভিডিও ক্লিপ সোশাল পাড়ায় ভাইরাল হতেই কটাক্ষ, সমালোচনা ধেয়ে এসেছে অভিনেত্রীর উদ্দেশে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Solanki Roy’s “Ravana is a gentleman” remark sparks
রামকে এড়িয়ে রাবণকে মহিমান্বিত করায় কটাক্ষের মুখে শোলাঙ্কি রায়।

শোলাঙ্কির এহেন মন্তব্যে আপত্তি তুলেছেন সোশাল পাড়ার একাংশ। তাঁদের দাবি, রামকে এড়িয়ে রাবণকে মহিমান্বিত করার এহেন ট্রেন্ড একমাত্র বামপন্থীদের পক্ষেই সম্ভব! আর শোলাঙ্কি যে বরাবর বামমনস্ক, সেকথা তিনি নিজেই বলে এসেছেন।

উল্লেখ্য, বাল্মীকির ‘রামায়ণ’ সংস্করণ অনুযায়ী, জনমানসের কাছে রাম যেমন মর্যাদা পুরুষোত্তমের প্রতীক, তেমন রাবণ এযাবৎকাল খলনায়ক হিসেবেই প্রতিভাত হয়ে এসেছেন। সেই প্রেক্ষিতেই লঙ্কারাজকে নিয়ে শোলাঙ্কির এহেন মন্তব্যে আপত্তি তুলেছেন সোশাল পাড়ার একাংশ। তাঁদের দাবি, রামকে এড়িয়ে রাবণকে মহিমান্বিত করার এহেন ট্রেন্ড একমাত্র বামপন্থীদের পক্ষেই সম্ভব! আর শোলাঙ্কি যে বরাবর বামমনস্ক, সেকথা তিনি নিজেই বলে এসেছেন। সেকারণেই অভিনেত্রীর রাজনৈতিক মতাদর্শ টেনে খোঁচা দেওয়া শুরু করেছেন নেটবাসিন্দাদের একাংশ। কারও দাবি, ‘রাবণ জেন্টলম্যান’- শোলাঙ্কির এহেন মন্তব্য তাঁদের ভাবাবেগে আঘাত করেছে। কেউ বা তাঁকে ‘দিমাগি নকশাল’ বলেও তোপ দাগলেন। একাংশ আবার ‘অল্প বিদ্যা ভয়ংকরী’ বলেও কটাক্ষ করেন। তবে সমর্থনও যে পাননি, তেমনটা নয়। জনৈক নেটিজেনের দাবি, ‘শিক্ষিত এবং সত্যি কথা বলেছেন বলেই এবার গেরুয়াপন্থী ভক্তদের রোষানলে পড়তে হবে শোলাঙ্কিকে’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.