সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টার কিড হিসেবে ছোটবেলা থেকেই পাপারাৎজির নজরে তিনি। স্টাইল হোক চালচলন– বড় হওয়ার তাঁর সবই একটু হটকে। এমনকী তাঁর ডেটিং পার্টনারও। দেশি বয়েজ তো নয়ই, পশ্চিমি ঘরানারও কেউ নয়। শাহরুখ কন্যা সুহানার পছন্দ নাকি দক্ষিণ কোরিয়ার এক পপ গায়ক কাম অভিনেতা কাম মডেলকে। সম্প্রতি ঘনিষ্ঠ মহলে একথাই প্রকাশ করেছেন তিনি।

‘স্বাধীনতার জন্য লড়াই’, জঙ্গিহানা নিয়ে পাক সংবাদপত্রের এই খবরে নিন্দা জাহ্নবীর
বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা। বাবার খ্যাতির আলোয় কিছুটা আলোকিত বরাবরই। নিজে বড় হওয়ার পর অভিনয়কে পেশা হিসেবে না নিলেও, বি টাউনে তাঁকে নিয়ে কম গুঞ্জন শোনা যায় না। কখনও সেক্সি ড্রেস পরে বাবার সঙ্গে পার্টিতে, তো কখনও সমুদ্র সৈকতে বিকিনি পরা সুহানার ছবি নেটদুনিয়ায় ভাইরাল। তবে তিনি যাই-ই করুন, যেভাবেই থাকুন না কেন, ফটোগ্রাফারদের ক্যামেরা তাঁর পিছু ছাড়ে না। যে কোনও ভাবে সুহানাকে দেখা গেলেই, ফ্লাশের ঝলকানি অবধারিত। তবে বাবার কড়া শাসন, এখনই গ্ল্যামার জগতের দিকে পা বাড়িয়ে দেওয়া বরদাস্ত নয়। আগে পড়াশোনা, তারপর যেমন ইচ্ছে পেশায় যেতে পারো। কোনও বাধা নেই। তাই জাহ্নবী কাপুর, সারা আলি খানদের মতো এখনও সুহানাকে পর্দায় দেখতে পাননি দর্শকরা। হয়তো ইচ্ছে থাকলেও, সুহানা মন খুলে তা বলতে পারেননি। কিন্তু সদ্য টিনএজ পেরনো মেয়ের মন তো উড়ু উড়ু। মল্লিকা বনে প্রেমের কুঁড়ি প্রস্ফুটিত। কত আর এমন মধুর অনুভূতি শেয়ার না করে থাকবেন? না, সুহানা পারেননি বেশিক্ষণ। বি টাউনের উৎসাহী মহল একটু ছেঁকে ধরতেই ঝুলি থেকে একেবারে সুড়সুড় করে রাস্তায় নেমে এল বিড়াল। প্রশ্ন ছিল, ‘ কোন অভিনেতার সঙ্গে ডেটে যেতে চান?’ সুহানার উত্তর দিলেন, ‘সাউথ কোরিয়ার পপ সিঙ্গার কাম অ্যাক্টর কাম মডেল কিম জুন মেইয়ন, যিনি স্টেজে সাহু বলে অতি পরিচিত।’
‘ভারত তেরে টুকরে হোঙ্গে’, ‘ধর্মনিরপেক্ষ’দের বিঁধলেন সোনু
সাহু ওরফে কিম জুন মেইয়ন একেবারে বহুমুখী প্রতিভা সম্পন্ন তরতাজা যুবক। শারীরিক আকর্ষণ তো আছেই। এরপর একাধারে গান লেখেন, গান করেন, অভিনয় করেন আবার মডেলিংয়েও সামনের সারিতে। দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। এই সাহু-ই যে এই মুহূর্তে সুহানার বড়সড় ক্রাশ, তা স্পষ্টই বোঝা যাবে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে। ইনস্টাগ্রামে সুহানা পোস্ট করেছেন সাহু-র আকর্ষণীয় একটি ছবি।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নাকি সুহানার হৃদ্যতা তৈরি হয়েছে। বলি মহলে এনিয়ে বেশ ভালই ফিসফাস হয়েছে। সে সম্পর্কের জল কতদূর গড়িয়েছিল, জানা নেই। এবার নতুন ক্রাশের খবর নিজেই ফাঁস করে সুহানা নিজেকে আরও চর্চিত করে তুললেন।
সর্বশেষ খবর
-
পুরুলিয়ায় প্রথম! জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ
-
গ্রেপ্তারির আশঙ্কা! “আমাকে ধরলে আরও ১০০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন”, হুঙ্কার হুমায়ুনের
-
২২ বছর পর উপপ্রধানমন্ত্রী পাবে দেশ? দুই নাম নিয়ে জল্পনা
-
শুধু স্বপ্ন দেখা নয়, দীর্ঘ পরিকল্পনার ফল! ভোজিনহাদের সাফল্যের রহস্য ফাঁস কেপ ভার্দের কর্তার
-
নারীপাচার রুখতে বাংলার পুলিশের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ড্রোন উড়িয়ে উদ্ধার ১৭ কিশোরী