বেশ কিছুদিন আগেই টেলিপর্দায় শেষ হয়েছে ‘কথা’ ধারাবাহিকের জার্নি। তারপর ছোট্ট একটা বিরতি নিয়েছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। শোনা যাচ্ছে, বিরতি শেষে এবার নতুন ধারাবাহিকে নাকি দেখা যাবে তাঁকে। টেলিপর্দায় ফের দেখা যাবে তাঁকে।
সাহেবের এই প্রত্যাবর্তনের গুঞ্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি ফের ‘কথা’ অর্থাৎ সুস্মিতার সঙ্গেই জুটিতে ধরা দেবেন অভিনেতা? নাকি অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি? এই জুটির জনপ্রিয়তা যেরকম তাতে এমনটা মনে হওয়াই উচিত। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে, সুস্মিতা নয় বরং ‘গীতা এলএলবি’ খ্যাত হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি এবার জুটি বাঁধবেন সাহেব। বলে রাখা জরুরী এর আগে জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের দরবারে হিয়া বেশ পরিচিত মুখ। তাই জনপ্রিয় এই দুই অভিনেতা-অভিনেত্রী পর্দায় একসঙ্গে ধরা দিলে তা যে দর্শকের মনে নতুন জায়গা করে নেবে সে কথা বলাই বাহুল্য। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি সাহেব বা হিয়া কেউই। অন্যদিকে আরও এক গুঞ্জন এই ধারাবাহিকে খল চরিত্রে দেখা যাবে মানসী সেনগুপ্তকে। টেলিপর্দার খলনায়িকা হিসেবে মানসী বেশ পরিচিত মুখ।
আরও পড়ুন:

আরও পড়ুন:
বলে রাখা ভালো, ধারাবাহিক শেষ হলেও বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটিদের মধ্যে প্রথমের সারিতেই রয়েছে ‘কথা’ ও ‘অগ্নি’। এই দুই চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। টেলিপাড়ায় গুঞ্জন, দুজনের এই অনস্ক্রিন রসায়নের প্রভাব নাকি অফস্ক্রিনেও পড়েছে। ধারাবাহিকে অগ্নিভ ওরফে অগ্নির চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন সাহেব। তাঁর বিপরীতে সুস্মিতা রয়েছেন কথার ভূমিকায়। এই দুজনের খুনসুটি ভরা সম্পর্ক দর্শকদের বেশ পছন্দের। যদি গুঞ্জন সত্যি হয় তাহলে নতুন ধারাবাহিকে হিয়া-সাহেব জুটিকে দর্শক একইরকম ভালোবাসায় ভরিয়ে দেন কি না এখন সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?