Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Ananya Guha-Sukanta Kundoo

জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি, কবে চারহাত এক হচ্ছে অনন্যা-সুকান্তর? প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ

কবে নির্ধারিত হল তাঁদের বিয়ের দিন? এই প্রশ্ন উঁকি মেরেছে সকলের মনে। এবার সেই সব প্রশ্নের উত্তর মিলল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:৫৪

options
link
জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি, কবে চারহাত এক হচ্ছে অনন্যা-সুকান্তর? প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ zoom
অনন্যা ও সুকান্ত, ছবি: ইনস্টাগ্রাম।
Advertisement

গত ফেব্রুয়ারিতে সেরেছিলেন আংটি বদল। বাগাদান পর্ব মিটেছিল অনেক আগেই। স্বপ্নের সেই বাগদান পর্ব মেটার পর অভিনেত্রী অনন্যা গুহ ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডুর বিয়ের দিকে তাকিয়েছিলেন তাঁদের অনুরাগীরা। কবে আনুষ্ঠানিকভাবে চারহাত এক হবে এই ‘লাভিডাভি ডুয়ো’র? কবেই বা নির্ধারিত হল তাঁদের বিয়ের দিন? এই প্রশ্ন উঁকি মেরেছে সকলের মনে। এবার সেই সব প্রশ্নের উত্তর মিলল।

রবিবাসরীয় দুপুরে একটি ভিডিও প্রকাশ্যে আনলেন অনন্যা ও সুকান্ত। তাঁদের ভাগ করে নেওয়া সেই ভিডিওতে দেখাবন যাচ্ছে তাঁদের বিয়ের লাল টুকিটুকে নিমন্ত্রণ পত্র। অতিথিকে আমন্ত্রণ জানানোর আগে তাতে তেল-হলুদ ও সিঁদুর ছোঁয়ানোর রীতি সব বাঙালি বাড়িতেই রয়েছে। সেই পর্বই এদিন স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিওতে তুলে ধরেন তারা দু’জনে।

Advertisement
প্রকাশ্যে অনন্যা-সুকান্তর বিয়ের কার্ড, ছবি: অনন্যা ও সুকান্তর সোশাল মিডিয়া।

একইসঙ্গে দেখা যায় অনন্যার মা ও বাবাকেও। আর এই নিয়ম রীতি তুলে ধরার মাঝেই নিজেদের বিয়ের দিন ফাঁস করলেন নেটপাড়ার জনপ্রিয় দুই মুখ অনন্যা ও সুকান্ত। আগামী ৯ মার্চ বসবে তাঁদের বিয়ের আসর। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে ছাঁদনাতলায় চার হাত এক হবে প্রেমিক জুটির। বহুদিন ধরেই শুরু হয়েছে তার তোড়জোড়। বিয়ের শপিং থেকে আইবুড়োভাত, সুকান্ত ও অনন্যার সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই তার নানা মুহূর্ত ধরা পড়েছে সকলের সামনে। এদিন এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে ক্যাপশনে অনন্যা লেখেন, ‘আমাদের বিয়ের কার্ড’।

এখানেই শেষ নয়, এদিন বিয়ের কার্ড দিয়ে লোকনাথ মন্দিরে প্রথম নিমন্ত্রণ সারেন হবু দম্পতি। নিজেদের ‘বিগ ডে’র জন্য তারা যে কীভাবে অপেক্ষার প্রহর গুনছেন তা তাঁদের মুখের চওড়া হাসিতেই স্পষ্ট। বলে রাখা ভালো গত বছর ফেব্রুয়ারিতে রাজকীয় ভাবে বাগদান সেরেছিলেন অনন্যা ও সুকান্ত। মাত্র বাইশ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। উল্লেখ্য, অনন্যার হবু স্বামী সুকান্ত মূলত অনন্যার দিদি অলোকানন্দার বন্ধু। তাঁর সূত্র ধরেই প্রায় বছর তিনেক আগে শুরু হয়েছিল অনন্যা ও সুকান্তের প্রেমকাহিনি। এবার তা পরিণতি পেতে চলেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.