সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেরিয়ারে হয়েছিল ভরাডুবি। হাতে কাজ থাকা তো দূর কেউ নাকি স্ক্রিন শেয়ার পর্যন্ত করতে চাইতেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সঙ্গে। সাত বছর পর পর্দায় ফিরছেন তিনি তার আগে এই দুঃসময় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
হনসল মেহতার নতুন সিরিজের হাত ধরে পর্দায় ফিরছেন রিয়া। পর্দাভাগ করেছেন অনিল কাপুরের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া বলেন, “এক দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অনেক লড়াই, অনেক পরিশ্রম করেছি। কিন্তু একটা সময় গিয়ে আমাকে অভিনয় নিয়ে ভাবনাচিন্তা করা বন্ধ করতে হয়েছে। সুশান্তের মৃত্যুর পর আমি অভিনয়ের কোনও সুযোগ পাচ্ছিলাম না। এমনকী কেউ আমার সঙ্গে অভিনয় করতে চাইত না। কেউ আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আগ্রহী ছিল না। আর এই পরিস্থিতি ক্রমেই আমার মানসিক অবস্থা তলানিতে নিয়ে গিয়েছিল। আমাকে এই পরিস্থিতিত কাটিয়ে উঠতে বহু থেরাপির মধ্যে দিয়ে যেতে হয়েছিল।
আরও পড়ুন:

আরও পড়ুন:
রিয়া আরও বলেন, “হনসল স্যার যখন আমাকে এই সিরিজে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন আমি প্রথমে না বলেছিলাম। কাজটা করতে চাইনি। আমি ওনাকে বলেছিলাম আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু তাতে হংসল স্যাল আমাকে বলেন এই সিজিজে সংশ্লিষ্ট চরিত্রে তোমাকেই দরকার। তুমি ভালো পারফর্ম করলে না খারাপ তাতে কিছু এসে যায় না। অতঃপর আমি এই সিরিজের জন্য হ্যাঁ বলি। শুটিং ফ্লোরে ফিরে বুঝলাম এটাই আমার আসল জায়গা। এটা যেন সেই সাঁতার শেখা বা সাইকেল চালানোর মতো বিষয়। যতই চেষ্টা কর না কেন তুমি এটাকে এড়িয়ে যেতে পারবে না। আমার এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে যারা থেকেছেন, যারা আমাকে পথ দেখিয়েছেন আমি তাঁদের সারা জীবন মনে রাখব। আমি বুঝেছি আসল বন্ধুত্ব কী? অনেক নারী যেমন আমাকে কটাক্ষ করেছেন তেমনই অনেক নারী আমার মানসিক বল হয়ে পাশে দাঁড়িয়েছেন। আমি কোনওদিন তাঁদের কথা ভুলব না।”
উল্লেখ্য, সালটা ২০২০, ১৪ জুন, বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারিয়েছিল দেশের সিনে অনুরাগীরা। যে শোক এখনও বোধহয় কাটিয়ে উঠতে পারেননি কেউই। আর এই ঘটনার সঙ্গে সঙ্গেই আমূল পালটে গিয়েছিল অভিনেতার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনও। সুশান্তের মৃত্যুকাণ্ডে অভিযোগের আঙুল ছিল রিয়ার দিকেই। দীর্ঘ সময় ধরে নানা বিতর্ক আষ্টেপৃষ্ঠে ধরেছে তাকে। হয়েছে হাজতবাস পর্যন্ত। এবার সেসব অতীত ঘটনাকে পিছনে ফেলে রেখে অভিনয় জীবনে প্রত্যাবর্তন ঘটছে তাঁর।
সর্বশেষ খবর
-
ক্যাম্পাসে বন্দে মাতরম যাত্রা এবিভিপির, বাইরে মিছিল এসএফআইয়ের! ফের তপ্ত যাদবপুর
-
মাতৃভাষাকে ভালোবেসে! বাংলায় সর্বোচ্চ নম্বরপ্রাপকদের বৃত্তিতে স্কুলে ১ লক্ষ দান প্রাক্তন শিক্ষিকার
-
জলরাক্ষসের আঘাতে এখনও বিধ্বস্ত নেপাল! এর মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
-
চিন আটকে নেই যন্ত্রমানবে, শিল্পায়নে রোবট বিপ্লবের চেনা ছক বদলে দিচ্ছে বেজিং
-
মোদির পোস্টার বিতর্কে রক্ষাকবচ মিললেও শ্রীলেখাকে ভর্ৎসনা হাই কোর্টের, কী বললেন বিচারপতি?