Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bengali Serial TRP

চৈত্রের শেষলগ্নে টিআরপিতে খরা! ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর হাড্ডাহাড্ডি লড়াই, সেরা দশে কারা?

বঙ্গরাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে সেই সঙ্গে সন্ধ্যা হলেই ড্রইং রুমে আসন্ন বিধানসভা নির্বাচনের খবরে চোখ রাখছে আবালবৃদ্ধবনিতা। দোসর ‘আইপিএল’-এর উন্মাদনা। বাংলা মেগার টিআরপি রেটিংয়ে কোনও প্রভাব পড়ল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:৪২

options
link
চৈত্রের শেষলগ্নে টিআরপিতে খরা! ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর হাড্ডাহাড্ডি লড়াই, সেরা দশে কারা? zoom
সেরা দশে কোন মেগা?

আরও এক বৃহস্পতিবার, অর্থাৎ বাংলা মেগার রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। দর্শকের রায়ে নম্বরের ভিত্তিতে বাংলা ধারাবাহিকের ভাগ্য বিচার হয় লক্ষ্মীবারে। টলিপাড়ার অস্থির পরিস্থিতিতে টিআরপি (Bengali Serial TRP) রেটিংয়ের কোন মেগা এগিয়ে বা কে কাকে টেক্কা দিল? সাধারণ দর্শকের নম্বর নিয়ে মাথাব্যথা না থাকলেও সিরিয়ালের কলাকুশলীদের জন্য টিআরপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বললে অত্যুক্তি হবে না। জনপ্রিয়তার নিরিখে ফের প্রথম স্থান দখল করল ‘পরিণীতা’। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৫.৭ পয়েন্ট। সামান্য কিছু পয়েন্টের জন্য প্রথম স্থান থেকে ছিটকে গেল ‘তারে ধরি ধরি মনে করি’।

উল্লেখ্য, গত সপ্তাহে যৌথভাবে বেঙ্গল টপার তকমা ছিনিয়ে নিয়েছিল এই দুই মেগা। ৫.৪ পয়েন্ট সহযোগে দ্বিতীয় স্থানাধিকারী ‘তারে ধরি ধরি মনে করি’। তবে চৈত্রের শেষ সপ্তাহে বেশ খানিকটা নম্বর কমল ‘পরশুরাম আজকের নায়ক’এর। তটিনী, পরশুরামের মোট প্রাপ্তি ৫.২।

Advertisement

একদিকে বঙ্গরাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। সন্ধ্যা হলেই ড্রইং রুমে আসন্ন বিধানসভা নির্বাচনের খবরে চোখ রাখছে আবালবৃদ্ধবনিতা। সেই সঙ্গে আবার ‘আইপিএল’-এর উন্মাদনা। এর মাঝেই ‘পরিণীতা’ আর ‘পরশুরাম আজকের নায়ক’এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও জমে উঠেছে সে কথা নতুন করে বলার অপেক্ষাই রাখছে না।

রাহুলর মৃত্যু পরবর্তী পরিস্থিতিতে ‘নিষিদ্ধ’ ম্যাজিক মোমেন্টসের ‘কনে দেখা আলো’ ৪.২ পয়েন্ট নিয়ে অষ্টমে বিরাজমান। নবমে জোড়া সাফল্যের তালিকায় রয়েছে ‘মিলন হবে কতদিনে’ ও ‘চিরসখা’। উল্লেখ্য চিরসখা ধারাবাহিকটিও ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ব্যানারেই সম্প্রচারিত হত।

সেরা দশের তালিকায় ৫.১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ আর পঞ্চমে ‘লক্ষ্মী ঝাঁপি’। এই ধারাবাহিকের সংগ্রহ ৪.৭ পয়েন্ট। ষষ্ঠ স্থানে ‘কুসুম’, মোট নম্বর ৪.৬। সপ্তমে তো ত্রয়ীর মিলন। ‘ও মোর দরদিয়া’, ‘রাঙ্গামতি তীরন্দাজ’, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘গঙ্গা’র সংগ্রহ ৪.৫ পয়েন্ট।

রাহুলর মৃত্যু পরবর্তী পরিস্থিতিতে ‘নিষিদ্ধ’ ম্যাজিক মোমেন্টসের ‘কনে দেখা আলো’ ৪.২ পয়েন্ট নিয়ে অষ্টমে বিরাজমান। নবমে জোড়া সাফল্যের তালিকায় রয়েছে ‘মিলন হবে কতদিনে’ ও ‘চিরসখা’। এই দুই ধারাবাহিকের মোট প্রাপ্তি ৩.৬। উল্লেখ্য চিরসখা ধারাবাহিকটিও ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ব্যানারেই সম্প্রচারিত হত। টিআরপি তালিকায় ৩.৫ পয়েন্ট নিয়ে দশম স্থানাধাকারী ‘চিরদিনই তুমি যে আমার’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.