সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের সঙ্গে কুমার শানুর সম্পর্কের তিক্ততা আরও একবার প্রকাশ্যে এল। ছেলে তাঁর উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন ‘বিগ বসে’র (Bigg Boss 14) ঘর থেকে বেরিয়েই। এবার পালটা ছেলেকে নিজের নাম থেকে বাবার নামের অংশ বাদ দেওয়ার ‘পরামর্শ’ দিলেন কুমার শানু (Kumar Sanu)। বলিউডের তারকা গায়কের ছেলে জান কুমার শানু (Jaan Kumar Sanu) সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর মা-ই তাঁদের তিন ভাইকে মানুষ করেছেন। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছেলেকে এমন ‘পরামর্শ’ দিলেন কুমার শানু।
ঠিক কী বলেছেন গায়ক? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ বিষয়ে মুখ খোলেন কুমার শানু। তাঁর কথায়, ‘‘আমি ওকে এক সাক্ষাৎকারে এবং ‘বিগ বস’ -এর ঘরেও বলতে শুনেছি, ওর মা-ই ওর কাছে বাবা ও মা। মায়ের প্রতি ওর এমন শ্রদ্ধার আমি প্রশংসা করছি। কিন্তু ওর উচিত নিজের নাম বদলে জান রীতা ভট্টাচার্য (Rita Bhattacharya) করে দেওয়া। কারণ প্রথমত, রীতা ওর জন্য অনেক করেছে। দ্বিতীয়ত, আমার নাম রাখলে লোকে আমার সঙ্গে ওকে তুলনা করবে। একজন নবাগতর পক্ষে এটা ভাল নয়।’’
[আরও পড়ুন: আর্থিক সমস্যায় হয়নি চিকিৎসা, প্রয়াত ‘সসুরাল সিমর কা’ খ্যাত অভিনেতা আশিস রায়]
এর আগে ‘বিগ বস’-এ মারাঠি ভাষা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল জান কুমার শানুর বিরুদ্ধে। সেই সময় থেকেই প্রকাশ্যে আসে বাবা-ছেলের সংঘাত। ছেলের এমন মন্তব্যের বিরোধিতা করেন কুমার শানু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি শুনেছি আমার ছেলে জান খুবই খারাপ একটি কথা বলেছে। যা আমি এই ৪০-৪১ বছর ধরে কখনও ভাবতে পারিনি।’’ তিনি সাফ জানান, ২৭ বছর ধরে ছেলের সঙ্গে থাকেন না তিনি। ছেলেকে যা শিক্ষা দেওয়ার তাঁর প্রাক্তন স্ত্রী রীতাই দিয়েছেন। অর্থাৎ প্রায় সরাসরিই ছেলের বিতর্কে জড়িয়ে পড়া থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
তাঁর অভিযোগের জবাবেই সম্প্রতি জান কুমার শানু মুখ খুলেছিলেন। তাঁর কথায়, “আমার মা-ই একা আমাদের তিন ভাইকে মানুষ করেছেন। আমি জানি না কেন বাবা কখনও আমাকে গায়ক হিসেবে প্রমোট করেননি। ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকা রয়েছেন যাঁদের ডিভোর্স হয়েছে, আবার বিয়েও করেছেন। কিন্তু সন্তানদের কখনও এতদিন ধরে অবহেলা করেননি।’’ তাঁর লালন-পালন, শিক্ষা নিয়ে প্রশ্ন করার অধিকার কারও নেই বলে তিনি কটাক্ষ করেন বাবাকে। ছেলের এমন মন্তব্যের পর অভিমান থেকেই এবার এই কথা বললেন কুমার শানু। যা বুঝিয়ে দিল দু’জনের সম্পর্কের খতিয়ান।
ছেলেকে শ্লেষে বেঁধার পাশাপাশি কুমার শানু জানান, তিনি তাঁর স্ত্রী-সন্তানদের জন্য কিছু করেননি এই অভিযোগ সত্যি নয়। তাঁর কথায়, ‘‘বিগ বসের ঘরে ঢোকার আগে জানের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন ও আমাকে বলেছিল, আমি ওদের জন্য কিছুই করিনি। কিন্তু ঘটনা হল, ডিভোর্সের সময় আমি রীতা যা যা চেয়েছিল সবই দিয়েছিলাম। এমনকী আমার প্রথম বাংলোটাও।’’
[আরও পড়ুন: ‘আমার শিক্ষা নিয়ে প্রশ্ন করার অধিকার ওঁর নেই’, বাবাকে বিঁধে মন্তব্য জান কুমার শানুর]
সর্বশেষ খবর
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!
-
রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের