সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় আবারও বাজতে চলেছে সানাই৷ কারণ, আর মাত্র কয়েকটা দিন পরই চার হাত এক হতে চলেছে নবনীতা এবং জিতুর৷ আগামী ৬ মে গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে৷ নিয়ম মেনে তার ঠিক একদিন পরেই সোদপুরের বাড়িতে হবে রিসেপশন৷
[ আরও পড়ুন: মা হলেন অভিনেত্রী পায়েল, কী নাম রাখলেন ছেলের?]
‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘মিলন তিথি’-সহ একাধিক মেগা সিরিয়ালের চেনা মুখ জিতু কমল৷ বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি৷ ঋতুপর্ণার সঙ্গেও কাজ করেছেন জিতু৷

নবনীতার পরিচিতিও কিন্তু কম নয়৷ বর্তমানে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে কাজ করছেন তিনি৷

শুটিং সেটে তাই অনেকটা সময় একসঙ্গে কেটে যায় জিতু-নবনীতার৷ কিন্তু সময় যত গড়াতে থাকে, ততই বাড়তে থাকে দু’জনের ঘনিষ্ঠতা৷ বুকের বাঁ-দিকে নবনীতার জন্য নাকি মাঝেমধ্যেই মোচড় দিত জিতুর৷ কিন্তু সেটা প্রেম কিনা, তা বুঝতে বেশ কিছুটা সময় লেগে যায়৷ কারণ, এর আগেও বেশ কয়েকবার প্রেমে পড়েছেন জিতু৷ তবে এক্কেবারে মাটির মানুষ নবনীতাকে ভাল না বেসে কি বেশিদিন থাকা যায়? তাই তো শুটিংয়ের ফাঁকে হয়ে যায় মন দেওয়া-নেওয়া৷
[ আরও পড়ুন: ডুয়ার্সে কী করছে টিম ‘জয়ী’, জানেন?]

[ আরও পড়ুন: শীঘ্রই আসতে চলেছে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০’]
কয়েকদিনের মধ্যেই তাঁরা বুঝতে পারেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কারও পক্ষে সম্ভব নয়৷ তাই জিতু এবং নবনীতা বিয়ের সিদ্ধান্ত নেন৷ এদিকে, আবার জিতুর বাড়ি থেকে বিয়ের চাপ ছিল৷ বাড়িতে বলেই ফেলেন মনের মানুষের কথা৷ একথা শোনার পর এক মুহূর্তও সময় নষ্ট করতে চাননি তাঁর পরিজনেরা৷ সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু হয়ে যায় দুই বাড়িতেই৷ দুই পরিবারের সম্মতিতেই আগামী ৬ মে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের লাভ বার্ডস৷ সময় এক্কেবারে নেই৷ তাই শুটিংয়ের ব্যস্ত শিডিউল সামলে চলছে জোরকদমে কেনাকাটি৷ নববর্ষের দিনই বিয়ের কার্ডও ছাপাতে দিয়ে এসেছেন টলিউডের সেলেব জুটি৷ আগামী ৮ মে সোদপুরের বাড়িতেই হচ্ছে দু’জনের রিসেপশন৷

সর্বশেষ খবর
-
‘আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার,’ চাইছেন পিতৃহারা হাফিজ
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ