সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়েল-দ্বৈপায়ণের সংসারে এখন খুশির হাওয়া। মা হয়েছেন পায়েল। ছেলের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সুখবরটা অনেকদিন আগেই শুনিয়েছিলেন পায়েল দে। বলেছিলেন, তিনি সন্তানসম্ভবা। পায়েলের স্বামী দ্বৈপায়ণ জানিয়েছেন, পরের মাসের প্রথম সপ্তাহেই সম্ভবত সুখবর পেতে চলেছেন অনুরাগীরা। হলও তাই। এপ্রিলের প্রথম সপ্তাহেই জানা গেল, মা হয়েছেন পায়েল। আপাতত সুস্থই রয়েছেন মা ও ছেলে। সব ঠিক থাকলে আজই বাড়ি ফেরার কথা তাঁদের। তবে ইতিমধ্যেই ছেলের নামও ঠিক করে ফেলেছেন পায়েল ও দ্বৈপায়ণ। ছেলের নাম তাঁরা রেখেছেন মেরখ। লাদাখের একটি গ্রামের নামেই ছেলের নাম রেখেছেন এই সেলেব দম্পতি। তাঁরা আরও জানিয়েছেন, বেড়াতে ভালবাসেন দু’জনেই। প্যাংগং হ্রদের কাছে মেরখে যাওয়ারও ইচ্ছে ছিল। কিন্তু যাওয়া হয়নি। তাই ছেলের নাম তারা মেরখ রেখেছেন। ছেলের ডাকনাম আউলি। এটাও একটি জায়গার নামেই রেখেছেন পায়েল ও দ্বৈপায়ণ। এটি হিমাচলের গ্রাম।
[ আরও পড়ুন: বদলাচ্ছে ‘বিগ বস’-এর লোকেশন, কোথায় থাকতে হবে সেলেবদের? ]
টেলিভিশনে ধারাবাহিক ‘জাহানারা’-য় অভিনয় করার সময়ই সুসংবাদ পান পায়েল। জানতে পারেন মা হতে চলেছেন তিনি। তখনই ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ধারাবাহিকে নায়িকার দিদির ভূমিকায় অভিনয় করছিলেন পায়েল। তবে এখনই ফের কাজে ফেরার কোনও প্রশ্নই নেই অভিনেত্রীর। এখন তিনি ছেলের দিকে মন দেবেন। শোনা যাচ্ছে মাস ছয়েক পর তিনি কাজে ফিরতে পারেন। তবে এখনই এনিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। ২০০৯ সালে একটি টেলিফিল্মের শুটিংয়ের সময় দু’জনের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব। তারপর প্রেম। শেষে ২০১২ সালে ৩ ফেব্রুয়ারি বিয়ে করেন দ্বৈপায়ণ ও পায়েল। ‘বেহুলা’, ‘দুর্গা’, ‘তবু মনে রেখো’, ‘আলো আমার আলো’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল। দ্বৈপায়ণ দাস ‘জয়ী’, ‘নজর’-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন।
[ আরও পড়ুন: ‘নমো টিভি’ বিজ্ঞাপনের মাধ্যম, কমিশনের নোটিসের জবাবে জানাল তথ্য ও সংস্কৃতি মন্ত্রক ]
সর্বশেষ খবর
-
নিশ্চিত সেমিফাইনালের দিনক্ষণ, ফাইনাল এখনও অন্ধকারে! শিল্ডের জন্য ধাক্কা আইএসএলের প্রস্তুতিতে?
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট