সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। বিবাহবিচ্ছেদের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন তারকা জুটি করণ মেহরা এবং নিশা রাওয়াল। তবে এবার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন করণ। তাঁর দাবি, পাতানো ভাইয়ের সঙ্গেই নাকি পরকীয়ায় জড়িয়েছিলেন নিশা।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে করণ বিস্ফোরক দাবি করে বসেন। তিনি জানান, নিশা বর্তমানে রোহিত শেঠিয়া নামে একজনের সঙ্গে সম্পর্ক রাখেন। রোহিত দীর্ঘদিনের পরিচিত। নিজেকে নিশার পাতানো ভাই বলেই দাবি করেন রোহিত। আমাদের বিয়েতে কন্যাদানও করেছিলেন তিনি। আমি ভাবতেই পারিনি তাঁর সঙ্গে সম্পর্ক রাখেন নিশা। একই বাড়িতে থাকেন ওঁরা। আমার ছোট্ট ছেলেটাও ওঁদের সঙ্গে থাকে। রোহিত মাদকাসক্ত। ওঁদের সঙ্গে থাকায় কবিশ ঠিকমতো বেড়ে ওঠার পরিবেশ পাচ্ছে না। আমি সুবিচার চাই।” প্রাক্তন স্ত্রী তাঁর বিরুদ্ধে বারবার মিথ্যে অভিযোগ করেছেন বলেও দাবি করণের। এছাড়া বিবাহবিচ্ছেদের পর থেকেই অজানা নম্বর থেকে আসা প্রাণনাশের হুমকি ফোন পাচ্ছেন বলেও দাবি করণের।
[আরও পড়ুন: বমি-জ্বরে পুড়ে যাচ্ছে গা, হাসপাতালে ভরতি উরফি জাভেদ]
এর আগে স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হন করণ। জামিন পাওয়ার পর করণ দাবি করেন, নিশা রাওয়াল এবং তাঁর ভাই রোহিত শেঠিয়া মিলে তাঁকে এবং তাঁর পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে বিস্ফোরক করণ।
[আরও পড়ুন: রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট, এবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের]
সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!