সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দিদি নাম্বার ওয়ান’ মানেই অভিনেত্রী রচনা বন্দ্য়োপাধ্য়ায় (Rachana Banerjee)। ‘দিদি নাম্বার ওয়ান’ মানেই রচনার মিষ্টি, প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে জমজমাট আড্ডা। রচনার জাদুতেই এই গেম শো’র টিআরপি রোজই বাড়ছে। তবে এবার ‘দিদি নাম্বার ওয়ানে’ ঘটতে চলেছে বদল। রচনার জায়গায় এবার কিছুদিনের জন্য এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে সামলাতে চলেছেন আরেক জনপ্রিয় সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সম্প্রতি জি বাংলার ফেসবুক পেজে লাইভে এসে এমনটিই জানালেন সুদীপা। সুদীপার কথায়, ”বাবাকে হারিয়ে খুবই ভেঙে পড়েছেন রচনা। বাবার পারলৌকিক কাজেরও দায়িত্ব সামলাতে হবে রচনাকে। তাই রচনা সাময়িকভাবে আমার উপরই এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব দিয়েছেন।” তবে শুধুই সুদীপা নন, সঙ্গে থাকছেন অভিনেতা সৌরভ দাসও।
এই ফেসবুক লাইভ থেকেই জানা গিয়েছে, ‘দিদি নাম্বার ওয়ান’-এর আগামী এপিসোড পিকনিক স্পেশাল। এই স্পেশাল এপিসোডে অংশ নেবেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের সাত্যকি, ঊর্মি ও রিনি। সৌরভের কথায়, ”অন্যান্য ধারাবাহিকের অভিনেতারাও আসবেন এই স্পেশাল শোয়ে। সঙ্গে থাকবেন তাঁদের বাস্তবের পরিবার।”
[আরও পড়ুন: আলিয়া ভাটের প্রিয় বান্ধবীকে বিয়ে করলেন করণ জোহরের ‘স্টুডেন্ট’ আদিত্য শীল ]

প্রায় দশ বছর ধরে দর্শকদের মন জয় করে আসছে ‘দিদি নাম্বার ওয়ান’। এর আগে কিছুদিনের জন্য রচনার জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলে ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তবে ‘দিদি নাম্বার ওয়ান’-এ দেবশ্রীর সঞ্চালনা ছাপ ফেলতে পারেনি দর্শকদের মনে। তাই ফের রচনাকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রযোজক সংস্থা। দর্শকরা যেন অনুষ্ঠান উপভোগ করেন, সেটাই লক্ষ্য রাখতে হবে। এমনটাই পরামর্শ রচনার। ‘দিদি নাম্বার ওয়ান’-এর আসল ইউএসপি-ই হল দর্শকরা এই অনুষ্ঠান দারুণ উপভোগ করেন।

[আরও পড়ুন: উলটপুরাণ! বিয়ের সময় রাজকুমারকেও সিঁদুর পরিয়েছিলেন পত্রলেখা]
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা