সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই অঙ্গে বহু রূপ! কখনও ঘরের সেই সাদাসিধে মেয়ে যে একহাতে সামলে নিচ্ছে পুজোর কাজ। অন্যদিকে, হাতে বন্দুক নিয়ে অপরাধীদের সাফ! দুরন্ত অ্যাকশনে জগদ্ধাত্রী থেকে জ্যাজ। হ্যাঁ, এরকমই এক গল্প নিয়ে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। প্রোমোতে দেখা গিয়েছে, বনেদি বাড়ির মেয়ে জগদ্ধাত্রী। মা-বাবা নেই তাঁর। বড় হয়েছে জ্যাঠা, কাকাদের কাছেই। কথায় কথায় ভয় পায়। এবার তাঁর দায়িত্বে বাড়ির জগদ্ধাত্রী পুজো। একা হাতে পুজোর গোজগাছ করতে সে। হঠাৎই মোবাইলে আসে একটি মেসেজ। গঙ্গাজল। পুরো রূপ বদলে ঘরের মেয়ে হয়ে যায় মারকুটে। একা হাতেই দুষ্টের দমন। ছোট্ট শিশুকে বাঁচায় কিডন্যাপারের হাত থেকে। কারণ, জগদ্ধাত্রী ক্রাইম ব্রাঞ্চের অফিসার। মারকাটারি অ্যাকশনে ভরপুর এই ধারাবাহিকের প্রোমো। যার সংলাপে রয়েছে, ‘জগদ্ধাত্রী পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে’।
[আরও পড়ুন: খোলা আকাশ, সবুজ প্রান্তরে মনের খোঁজ, শ্রীজাতর ‘মানবজমিন’ ছবির পোস্টার যেন কবিতা]
এই ধারাবাহিক থেকে টেলিপর্দায় পা রাখছেন অঙ্কিতা মল্লিক। তাঁর বিপরীতে দেখা যাবে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে, আগস্ট মাসের শেষ থেকেই শুরু হবে এই ধারাবাহিক।
[আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন ধনকড়ের সাক্ষাৎ প্রসেনজিতের, কারণ ঘিরে জল্পনা ]
সর্বশেষ খবর
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা