সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য এক দাস আবদুল করিমের সঙ্গে রানি ভিক্টোরিয়ার গোপন প্রেমের রসায়ন অনেকের কাছে আজও অজানা। তবে তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলও কম নেই। এবার বড়পর্দায় ফাঁস হবে সেই গোপন ভালবাসা। স্টিফেন ফ্রেয়ার্সের ছবি ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এ তুলে ধরা হবে রানি ও চাষীর জীবনের কিছু অজানা ঘনিষ্ঠ মুহূর্ত।
[ভাঙল স্টুডিওর ছাদ, অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ]
ঘটনা বেশ বিতর্কিত। ইংল্যান্ডের রানির সঙ্গে দাসের সম্পর্কের কথা অনেকরকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই যে কথায় আছে, যা রটে তার খানিকটা তো ঘটেই। তেমনই এই প্রেমকাহিনি শুধু তৎকালীন সাধারণ মানুষের মুখের কথা নয়, তাঁদের সম্পর্কের নানা প্রমাণও মিলেছে। স্বাভাবিকভাবেই ছবির বিষয়বস্তু বেশ আকর্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় তাই এ নিয়ে শুরু হয়েছে আলোচনাও। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। আর তাতেই সিনেপ্রেমীদের উত্তেজনার পারদ আরও চড়ল। ছবিতে ভিক্টোরিয়ার ভূমিকায় দেখা যাবে জুডি ডেঞ্চকে। আবদুল করিমের ভূমিকায় অভিনয় করেছেন আলি ফাজল। যে মুখ ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অভিনয়ের পর থেকে বেশ পরিচিত হয়ে উঠেছে। নিজের চেয়ে অনেক কম
বয়সি পুরুষের প্রেমে পড়েছিলেন ভিক্টোরিয়া। রাজঘরানার চাকচিক্যের আড়ালে রানি ও দাসের মধ্যে বেড়ে ওঠা আকর্ষণের ছোঁয়া রয়েছে ট্রেলারেও।
[দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৭% নম্বর পেয়ে নজির প্রাক্তন মিস ইন্ডিয়া প্রতিযোগীর]
লেখিকা শ্রাবণী বসুর উপন্যাস ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটি। বইয়ে বলা হয়েছিল, ভিক্টোরিয়ার এই প্রেম পর্ব তাঁর জীবন বিতর্ক আর সমালোচনায় তোলপাড় করে দিয়েছিল। বিরাট সাম্রাজ্যে আর কজনকে এড়িয়েই বা ঘনিষ্ঠ হওয়া সম্ভব! তাই সাধারণ মানুষের কাছে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সেই সংবাদ। আর প্রকাশ্যে আসতেই পুরো বিষয়টি অস্বীকার করেন রানি। ভিক্টোরিয়ার পুত্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। শোনা যায়, রানির মৃত্যুর পর তাঁদের প্রেমকাহিনির সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে দিতে ছবি, চিঠি জ্বালিয়ে দিয়েছিলেন তাঁর ছেলে। কিন্তু সত্যিকে চাপা দেওয়া তো খুব সহজ কাজ নয়। তাঁদের সম্পর্কের কথা পরবর্তীকালে জানা যায় আবদুল করিমের একটি ডায়েরি থেকে।
চলতি বছর ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’। তার আগে দেখে নিন ছবির ট্রেলার।
সর্বশেষ খবর
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি
-
‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের
-
অসুর ও সিংহের কাঁধে পা রেখেই কেন দাঁড়ান দেবী দুর্গা? শাস্ত্রীয় মতে রয়েছে গভীর ব্যাখ্যা
-
মহালয়ার ইডেন মহোৎসবে ‘ট্রিবিউট টু মা’ ট্যুর, মঞ্চ মাতাবেন শ্রেয়া, শান থেকে শানু