সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাফ অ্যান্ড টাফ’ স্বভাবের জন্যই তিনি বেশি পরিচিত৷ জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ দশেও তাঁকে সেভাবেই দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা৷ আর সেই বাণী জাজই কিনা এমন কাণ্ড ঘটালেন! দেখবেন কি, শুনেই অবাক হয়ে যাচ্ছেন তাঁর অনুগামীরা! বয়ফ্রেন্ডের সঙ্গে হলেও না হয় একটা কথা ছিল৷ কিন্তু এক মহিলাকে! তবে কি…?

[জানেন, কার জন্য দীপিকাকে এখন এড়িয়ে চলছেন রণবীর?]
ভাবছেন তো কীসের এত আলোচনা? প্রাক্তন রোডিস প্রতিযোগী বাণী মুম্বইয়ে একটি গানের উৎসবে হাজির হয়েছিলেন৷ যেখানে ছিলেন ‘বিগ বস’-এর আরেক প্রাক্তন তারকা স্বপ্না ভবনানি৷ সেখানেই প্রকাশ্যে একে অপরের সঙ্গে চুম্বনে আবদ্ধ হলেন তাঁরা৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ পিছনে সূর্যাস্তের মনোরম দৃশ্য৷ আর সামনে বাণী ও স্বপ্নার এই কীর্তি৷ সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বাণী৷ একই ভিডিও শেয়ার করে স্বপ্না লেখেন, “তুমিই আমার সূর্যোদয় বাণী!” আর তারপরই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ এর পাশাপাশি আরও বেশ কিছু ছোট ভিডিও পোস্ট করেন তাঁরা৷ অনেকে বলছেন, এভাবেই হয়তো দুনিয়াকে কোনও বার্তা দিতে চাইছেন তাঁরা৷ অনেকের আবার ধারণা শুধুমাত্র মজা করতেই এসব করেছেন৷ যদিও এখন সেই ভিডিও সরিয়ে ফেলেছেন তাঁরা৷
[মেয়ের সঙ্গে নাচে মত্ত সুস্মিতা সেন, ভিডিওয় মজল নেটদুনিয়া]
হেয়ার স্টাইলিস্ট স্বপ্না অবশ্য নিজের ব্যক্তিগত জীবন গোপন করেন না৷ তিনি যে উভকামী, সে কথা সবারই জানা৷ কিন্তু বাণী? তাঁর এই দিকটি কি কারও জানা ছিল? বয়ফ্রেন্ড যুবরাজ ঠাকুরের সঙ্গে আপাতত তাঁর সম্পর্কও ঠিকঠাক৷ তাহলে? ভাববারই বিষয় বটে!
সর্বশেষ খবর
-
পাহাড় ডাকছে? পিঠে ব্যাগ তোলার আগে শরীরের এই পরীক্ষাগুলি করিয়ে নিন
-
ব্রহ্মপুত্রে ‘টাইমবোমা’ চিনের, নেপাল বিপর্যয়ে বিপদঘণ্টা ভারতের! কী করবে দিল্লি?
-
ইপিএফও এবং আয়করের তথ্যও বেসরকারি হাতে! ‘উদ্বেগজনক, ব্যবস্থা নিন’, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছেন না খোদ বিচারক! কাঠগড়ায় পুলিশ