সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত পরিচালক ও হিমেশ রেশমিয়ার বাবা বিপিন রেশমিয়া (Vipin Reshammiya Death)। ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বিপিন।ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সেখানেই বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ প্রয়াত হয়েছেন তিনি।
বর্ষীয়ান সঙ্গীত পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রেশমিয়া পরিবারের ঘনিষ্ঠ বণিতা থাপার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। কোকিলাবেনে ভর্তি ছিলেন। আজ (বুধবার) রাত সাড়ে ৮টা নাগাদ মৃত্যু হয়েছে। এদিকে পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জুহুতে শেষকৃত্য সম্পন্ন হবে বিপিন রেশমিয়ার। তাঁর আগে মরদেহ থাকবে বাড়িতে। সেখানেই আত্মীয়, বন্ধু এবং বিনোদন জগতের সদস্যরা বিপিনকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।
বাবা বিপিন রেশমিয়াই ছিলেন হিমেশের সঙ্গীতগুরু। ছেলের প্রতিভার আস্থা ছিল বিপিনের। সেই কারণে তাঁকে প্রাণ ঢেলে শেখাতেন। সলমন খানের একটি সিনেমার জন্যও সঙ্গীত পরিচালনা করেন বিপিন। ওই ছবির সূত্রেই সলমানের সঙ্গে আলাপ হয় যুবক হিমেশের। এরপর সলমনের ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান। তারপর আর পিছনে তাকাতে হয়নি। একবার ইনস্টাগ্রাম পোস্টে হিমেশ জানিয়েছিলেন, লতা মঙ্গেশকর, কিশোর কুমারের সঙ্গেও কাজ করেছিলেন তাঁর বাবা। যদিও সেই গানট মুক্তি পায়নি।
সর্বশেষ খবর
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে