তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছ’জন। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। ঘটনার খবর পেয়ে শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
VIDEO | Virudhunagar, Tamil Nadu: Several feared dead in a firecracker factory blast near Kattanarpatti. pic.twitter.com/FLJBiukUtG
Advertisement— Press Trust of India (@PTI_News) April 19, 2026
তামিলনাড়ুর বিরূধুনগর জেলার কট্টনারপট্টী গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বাজি কারখানার ভিতরে চারটি ইউনিট ছিল। রবিবার সেখানে বাজি তৈরির কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। ঘটনাস্থলেই ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মীরা। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গিয়েছে।
বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, “যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা।” পাশাপাশি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রীকে কট্টনারপট্টী গ্রামে পৌঁছে পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিরূধুনগর তামিলনাড়ুর আতশবাজীর হাব। গত কয়েক বছরে সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত ১৩ এপ্রিল জেলার মাদাথুপট্টির একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি একটি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছিল। একই বছরে ২৯ জুন বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছিল।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ