সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি রামমন্দির (Ram Temple) উদ্বোধন। আঁটসাঁট নিরাপত্তায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই বোমা মেরে রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে উদ্বেগে প্রশাসন। এইসঙ্গে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যোগীরাজ্যের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক্স হ্যান্ডেলের পোস্টে বোমা মেরে রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল গত নভেম্বর মাসেই। এইসঙ্গে আইদেবেন্দ্রঅফিস (@iDevendraOffice) নামের ওই অ্যাকাউন্ট থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এসটিএফ প্রধান অমিতাভ যশকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তদন্তে নেমে লখনউয়ের গোমতী নগর থেকে দুই অভিযুক্ত তাহের সিং এবং ওমপ্রকাশ মিশ্রাকে গ্রেপ্তার করেছে এসটিএফ।
[আরও পড়ুন: বোমা মেরে রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানায় যোগীও]
এছাড়াও দুটি ইমেল যথাক্রমে ‘[email protected]’ এবং ‘[email protected]’ -কেও কাজে লাগনো হয়েছে হুমকি দিতে। তদন্তে সূত্রে উঠে আসে তাহের সিং ওই ইমেল অ্যাকাউন্ট তৈরি করেছিল। হমকি বার্তা পাঠায় ওমপ্রকাশ মিশ্রা। উভয়েই গোন্ডার বাসিন্দা এবং প্যারামেডিক্যাকল ইনস্টিটিউটের কর্মী। উত্তরপ্রদেশ পুলিশের অপরাধ দমন শাখা বিস্তারিত তদন্ত শুরু করেছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। উল্লেখ্য, ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
[আরও পড়ুন: নির্বাচনে প্রার্থী হতে পারেন রাজ্যসভার সদস্য কিছু মন্ত্রী, প্রস্তুতি নিচ্ছে বিজেপি]
সর্বশেষ খবর
-
‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই…’, ‘ফ্যামিলি টাইমে’র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!
-
মার্কিন মিসাইলে ইরানের বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী! ‘ধুলো, ধোঁয়া, রক্ত…’ হামলার বীভৎসতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা
-
নাছোড় বৃষ্টি! ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, কত দিন চলবে? কী জানাল হাওয়া অফিস
-
ভাইকে নিয়ে কুমন্তব্যে ননদকে কুপিয়ে ‘খুন’ গৃহবধূর, ট্যাঙ্কে দেহ লুকিয়েও মিলল না রেহাই!
-
এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও দুর্গাপুজো, সনাতনী রীতি মেনে উমা বোধনের তোড়জোড়