সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে ভয়ংকর চেহারা নিয়েছে কিকি চ্যালেঞ্জ৷ এই বিপজ্জনক চ্যালেঞ্জেই মেতেছে আট থেকে আশি সকলে৷ সেলিব্রিটি থেকে আমজনতা কে নেই সেই তালিকায়? যে যার নিজের ছন্দে নেচে চলেছে সঙ্গে চলন্ত গাড়ি৷ এই হুজুগের কিকি দুর্ঘটনাও কম হচ্ছে না৷ কেউ ল্যাম্পপোস্টে ধাক্কা খাচ্ছে কেউ বা চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়েছেন৷ তাতেও কিকির জ্বর রোখা যাচ্ছে না৷
[চলন্ত গাড়ির দরজা খুলে নাচ, ‘কিকি চ্যালেঞ্জ’ নিয়ে চিন্তায় প্রশাসন]
The only #kikichallenge that I approve of! Desi style and completely safe! Mera Bharat Mahaan! #InMyFeelingsChallenge #DesiKiki #Kiki #KiKiHardlyAChallenge pic.twitter.com/HiTXl5bucR
Advertisement— Vivek Anand Oberoi (@vivekoberoi) August 3, 2018
[আয় বাড়াতে মমতা মডেলেই হাঁটতে চায় রেল]
কিন্তু এত কিছু করেও ভাইরাল কিকিতে সকলকে পিছনে ফেলে দিলেন দুজন কৃষক৷ স্টাইল, অ্যাটিটিউড এবং স্টান্ট কোনও কিছুতেই কথা হবে না৷ তেলেঙ্গানার এই দুই কৃষক ড্রেকের ‘ইন মাই ফিলিংস’ গানের তালে যেভাবে নাচলেন তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ এই ভিডিওতে দেখা যায় বছর চব্বিশের গিলা অনিল কুমার এবং বছর আঠাশের পিল্লি তিরুপতি ক্ষেত্রে মধ্যে গরু, লাঙল-সহ চাষ করতে করতে নেচে চলেছে৷ ইতিমধ্যেই তাঁদের ভিডিওর ভিউয়ার সংখ্যা ১৬ লক্ষের গণ্ডি ছুঁয়েছে৷ এখানেই শেষ নয়, সেলেব্রিটিরাও এই ভিডিও শেয়ার করছেন৷ বলি সেলেব বিবেক ওবেরয় শেয়ার করেছেন এই কিকি চ্যালেঞ্জের ভিডিও৷
[কেন্দ্রের নয়া উপহার, ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন ও ট্যাবলেট প্রদান]
তেলেঙ্গানার এই দুই কৃষকের বাবা ও মা দু’জনেই একটি ফার্মে কাজ করেন৷ ছেলে এভাবে নামজাদা হয়ে যাওয়া চমকে উঠেছেন তাঁরা৷ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিশেষ জ্ঞান নেই কৃষক গিলা অনিল কুমারের বাবা-মায়ের৷ তাই তাঁদৈরকে কিকি চ্যালেঞ্জ সম্বন্ধে বোঝাতে বেশ বেগ পেতে হয়েছেন গিলার৷ এদিকে, অভিভূত হয়ে নিজের একুশ দিনের সন্তানের নামই ‘কিকি’ দিয়েছেন কৃষক পিল্লি তিরুপতি৷
[চিকিৎসক বা ওষুধপত্র নয়, পরিষ্কার শৌচালয়ই রুখতে পারে প্রাণহানি]

[স্কুল শিক্ষকের লালসার শিকার শিশু, বাদ পড়ল না কিশোরীও]
চলতি মাসের শুরুতেই ইউটিউব চ্যানেলে ‘মাই ভিলেজ শো’-তে একটি ভিডিও আপলোড করেছিলেন চলচ্চিত্র পরিচালক শ্রীরাম শ্রীকান্ত৷ নিরাপদে কিকি চ্যালেঞ্জ নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি৷ সেই চ্যালেঞ্জই আপাতত জেনওয়াইয়ের মুখে মুখে ঘুরছে৷ তেলেঙ্গানার এই দুই কৃষকও আপাতত ভুগছেন কিকি জ্বরে৷ ইতিমধ্যে স্থানীয় বেশ কয়েকটি চ্যানেল ও কয়েকজন প্রযোজকের থেকে অভিনয়েরও প্রস্তাব পেয়েছেন গিলা ও তিরুপতি৷ বিপজ্জনক কিকি চ্যালেঞ্জ আপাতত ওই দুই কৃষকের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন