সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনুপ্রবেশের চেষ্টা৷ ফের স্থান পঞ্জাব৷ তবে সীমান্ত রক্ষীদের কঠোর প্রহরাকে ফাঁকি দিতে পারল না অনুপ্রবেশকারীরা৷ বিএসএফের গুলিতে খতম হল দুই পাকিস্তানি মাদক পাচারকারী৷
পাঞ্জাবের ফজিলকার কাছে ভারত-পাক সীমান্তে দুই পাক মাদক পাচারকারীকে খতম করল ভারতের সীমান্তরক্ষা বাহিনী৷ আহত আরও এক পাচারকারী আপতত বিএসএফের হেফাজতেই৷ সেনা সূত্রের খবর, শনিবার রাত দুটো নাগাদ নিয়মমাফিক প্রেট্রলিং-এর সময় হঠাৎ সেনার নজরে আসে, সোহানা আন্তর্জাতিক সীমান্তের কাছে কিছু সন্দেহজনক লোক প্রবেশ করা চেষ্টা করছে৷ সেনা তাদের কাছাকাছি যাওয়ার পরই দু’পক্ষের গুলির যুদ্ধ বাধে৷ দুই পাক পাচারকারীর মৃত্যু হয়৷ আহত পাচারকারী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন৷ আততায়ীদের কাছ থেকে প্রায় ৫ প্যাকেট নিষিদ্ধ মাদক এবং কিছু অস্ত্র-শস্ত্রও পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে বিএসএফ-এর পক্ষ থেকে৷
দুই নিহত পাক পাচারকারীর দেহ সেনা হেফাজতেই রাখা হয়েছে এবং পাঞ্জাব সীমান্তে নিরপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে৷ সীমান্তবর্তী গ্রামগুলিতেও মাদক পাচারকারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে বিএসএফ৷
সর্বশেষ খবর
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি
-
ছন্দ-অন্ত্যমিল অক্ষুণ্ন রেখে ৫০টি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ, প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ‘ইটারনাল সংস’
-
বইমেলায় অংশগ্রহণের আবেদনের বিজ্ঞাপন ‘ত্রুটিপূর্ণ’! চরমে সরকার-উদ্যোক্তাদের টানাপোড়েন
-
শিক্ষা ও উদ্ভাবনে অনন্য অবদান, জেআইএস গ্রুপের হাত ধরে সম্মানিত ইনফোসিসের প্রাক্তন সিএফও
-
পুলিশ হেফাজতে যুবকের রহস্যমৃত্যু! বিষ্ণুপুরে উত্তেজনা, অবরোধ