মায়ের নগ্ন ছবি তুলে সেই ছবি প্রেমিককে পাঠাল মেয়ে! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরু শহরে। ঘটনা প্রকাশ্যে আসতেই মেয়ে ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন মা। যদিও তার আগেই প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছেন তরুণী। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত ও তাঁর প্রেমিকের।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা মাসখানেক আগেই। প্রেমিকের সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলার সময় মেয়েকে হাতেনাতে ধরেন তাঁর মা। এরপর মেয়ের কাছে ফোনের পাসওয়ার্ড চান তিনি। যা দিতে অস্বীকার করে মেয়ে। পরে মেয়ের কাছ থেকে ফোন কেড়ে নেয় পরিবার। ফোনের পাসওয়ার্ড খুলতেই আশ্চর্য হয়ে যান তাঁরা। দেখা যায়, ওই তরুণী গোপনে তাঁর মায়ের ও মাসির নগ্ন ছবি তুলেছেন এবং সেই ছবি বরুণ নামে এক যুবকের সঙ্গে শেয়ার করেছেন। শুধু তাই নয়, ফোনের চ্যাটে তাঁরা দেখেন এই ছবি বরুণের নির্দেশেই তুলেছিলেন তরুণী।
আরও পড়ুন:
গোটা ঘটনায় স্তম্ভিত পরিবার মেয়েকে রীতিমতো বকাঝকা করেন। পারিবারিক অশান্তি চরম আকার নেওয়ায় ঘর ছেড়ে চলে যান অভিযুক্ত তরুণী। এরপর থেকে আর কোনও খোঁজ নেই তাঁর। পরিবারের দাবি, তাঁদের মেয়ে বরুণকে বিয়ে করতে মরিয়া ছিল। সন্দেহ, বাড়ি ছেড়ে তাঁর সঙ্গেই রয়েছেন ওই তরুণী। এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তরুণীর পরিবার।
মা ও মাসির নগ্ন ছবি তোলা ও তা প্রেমিকের ফোনে পাঠানোর অভিযোগে বেঙ্গালুরুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে বরুণের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব
-
‘ভোটে লড়তে দিন’, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান