সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রাখঢাক নয়, প্রতিরক্ষা মন্ত্রকের বড় কর্তারা স্বীকার করে নিলেন, ভারতে অনুপ্রবেশ করেছে চিনা সেনা৷ গত সপ্তাহে অরুণাচল প্রদেশের ইয়াংসেতে চিনা সেনারা ঢুকে পড়েছিল৷ ঠিক যে সময় ভারত আন্তর্জাতিক পরমাণু ক্লাবে প্রবেশ করার জন্য বিভিন্ন মিত্র দেশগুলির সমর্থন আদায়ে ব্যস্ত ছিল৷
প্রতিরক্ষা মন্ত্রক ও ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে খবর, গত ৯ জুন পিপলস লিবারেশন আর্মির প্রায় ২৫০ জন সদস্য ভারতীয় সীমানায় ঢুকে পড়ে৷ চারটি দলে বিভক্ত হয়ে তারা এ দেশে ঢুকে পড়ে৷ অরুণাচলের পূর্বে কামেং জেলায় ঢুকে তারা ‘রেইকি’ করে গিয়েছে৷
চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে ভারত এখনই বিশেষ হইচই করতে নারাজ৷ কারণ বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহেই সিওলে এনএসজি বৈঠক রয়েছে৷ তার আগে মিত্র-শত্রু কোনও দেশের সঙ্গেই সংঘাতে জড়িয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের শক্তির আগাম পরিচয় দেবে না৷ ৪৮ সদস্যের এনএসজি-তে ভারতের প্রবেশের বিরুদ্ধে এখনও সবচেয়ে অনড় অবস্থান চিনের৷ তারা চায়, ভারত নয়, পরমাণু ক্লাবে ঢুকুক পাকিস্তান৷ যদিও ভারত ইতিমধ্যেই সদস্য দেশ মেক্সিকো, ইতালি, সুইজারল্যান্ড ও খোদ আমেরিকার সমর্থন পেয়ে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
পাকিস্তান অতীত, বিতর্কিত আমির এখন ইংল্যান্ড ক্রিকেটার, কী জানালেন একদা নির্বাসিত পেসার?
-
রান্নাঘরে মুঘলযুগের মশলা! কটন ক্যান্ডির সঙ্গে তুলনা টেনে মুন্ধেরকে ‘টিপ্পনি’ টুইঙ্কেলের
-
‘আমার নাম করে টাকা চাইলে…’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র হুঁশিয়ারি বিধায়ক রত্নার
-
ঘুমের মধ্যেই চিরঘুম! রাতের বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের
-
আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! অন্তত ২০ জন নিখোঁজ, মৃত্যুর আশঙ্কা