Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬

৩৩ বছর আগে আজকের দিনেই সিয়াচেনের দখল নিয়েছিল ভারত

'জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন'৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৯:১০

options
link
৩৩ বছর আগে আজকের দিনেই সিয়াচেনের দখল নিয়েছিল ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন’৷ সিয়াচেন হিমবাহে অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকা ভারতীয় জওয়ানদের দেখলে বারবার কবির এই পংক্তি মনে পড়ে যায়৷  মানব বসতি থেকে বিচ্ছিন্ন, শূন্যের নিচে তাপমাত্রা৷ প্রতি পদে ভয়ানক তুষারঝড় ও তুষারধসের মুখে প্রাণ হারানোর সম্ভাবনা৷ এই হচ্ছে ‘ভয়ানক সুন্দর’ সিয়াচেন হিমবাহ৷

[‘OMG! আকাশ থেকে মৃতদেহ এসে পড়ল হাসপাতালের ছাদে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেশ কয়েকবার সিয়াচেন দখলের চেষ্টা করেছে পাকিস্তান৷ যদিও প্রতিবার হারের মুখ দেখতে হয়েছে তাদের৷ ৩৩ বছর আগে ১৯৮৪ সালে আজকের দিনেই জম্মু ও কাশ্মীরের সিয়াচেন হিমবাহ দখল করতে ‘অপারেশন মেঘদূত’ শুরু করেছিল ভারতীয় সেনা৷ আজকের দিনেই ক্যাপ্টেন সঞ্জয় কুলকার্নির নেতৃত্বে কুমায়ুন রেজিমেন্টের জওয়ানরা সিয়াচেনে তেরঙ্গা তোলে৷ এর ফলে সমস্ত হিমবাহের দখল পায় ভারত৷ শুধু তাই নয়, সালট্রো সেতুবন্ধের তিনটি মুখ্য গিরিখাদ-সিয়া লা, বিলাফন্ড লা ও  গ্যং লা দখল করে ভারতীয় সেনা৷ সেই থেকে তিন দশক পার হয়ে গেলেও সিয়াচেন দখলে রাখতে চলছে ‘অপারেশন মেঘদূত’৷

[দিনে রেস্তরাঁ চালিয়ে, রাতে ডিজে হয়ে কামাল জাপানি বৃদ্ধার]

১৯৯৯ সালে সিয়াচেন থেকে ভারতীয় সেনার নজর ঘোরাতে কারগিলে যুদ্ধ শুরু করে পাক সেনা৷ তবে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি৷ ৭৪ কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ ভারতের পশ্চিমে কারাকোরাম রেঞ্জে অবস্থিত৷ প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার বরফে মোড়া ওই হিমবাহকে পাকিস্তানের হাত থেকে বাঁচাতে এ পর্যন্ত প্রাণ দিয়েছেন বহু জওয়ান৷

[পশ্চিমবঙ্গে তালিবানি রাজত্ব শুরু হয়ে গিয়েছে: দিলীপ ঘোষ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.