সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগে মাওবাদী দমন অভিযানে গিয়ে শহিদ হলেন চার বিএসএফ জওয়ান৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের কাংকের৷ জখম হয়েছেন আরও দু’জন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এখনও ওই এলাকায় জারি রয়েছে তল্লাশি অভিযান৷
[ আরও পড়ুন: সমুদ্রে চিনা আগ্রাসন রুখতে ভারতের বাজি ‘রোমিও’]
ছত্তিশগড়ে প্রথম দফা ভোট আগামী ১১ এপ্রিল৷ এরপর ১৮ এপ্রিল এবং ২৩ এপ্রিল – মোট তিন দফায় চলবে ভোটগ্রহণ৷ নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগেই ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা৷ এই সিদ্ধান্ত জানার পর থেকেই অশান্তির আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা৷ তাই ইতিমধ্যেই ছত্তিশগড় জুড়ে জারি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযান, রুটিন টহলদারি৷ বৃহস্পতিবার কাংকেরে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা৷ সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ পালটা জবাব দেন বিএসএফ জওয়ানরাও৷ তবে মাওবাদীদের ছোঁড়া গুলিতে চারজন শহিদ হন৷ আরও দু’জন জখম হয়েছেন৷ তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷
[ আরও পড়ুন: সাজা শেষ হওয়ার পরও পাকিস্তানের জেলে বন্দি ১০ ভারতীয়, ফেরাতে উদ্যোগ কেন্দ্রের]
এর আগে গত ৩১ মার্চ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দান্তেওয়াড়ায় হানা দেয় যৌথ বাহিনী৷ সেখান থেকেই এক মহিলা-সহ তিন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়৷ ধৃত ভিমা পটাম, অত্যু আত্রা এবং লাচ্চি আত্রা৷ তদন্তকারীদের দাবি, নির্বাচনের সময় বোমা বিস্ফোরণের ছক কষেছিল ওই তিনজন৷ তাদের কাছ থেকে তিনটি শক্তিশালী বোমাও বাজেয়াপ্ত করা হয়েছিল তখন৷ এছাড়াও বেশ কয়েকটি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে৷ লোকসভা নির্বাচনের আগে মাওবাদীদের গ্রেপ্তারি চিন্তা বাড়িয়েছিল প্রশাসনিক কর্তা ব্যক্তিদের৷ এদিনের হামলার ঘটনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিল উদ্বেগ৷ ভোটের দিন আরও বড় কোনও অশান্তি হয় কি না, সেই আশঙ্কায় আপাতত রাতের ঘুম উড়েছে আধিকারিকদের৷ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও৷
#UPDATE : 4 BSF jawans have lost their lives in an encounter with Maoists in Kanker, Chhattisgarh https://t.co/zs8K25iF87
— ANI (@ANI) April 4, 2019
সর্বশেষ খবর
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক