সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। রবিবার কেরলে আরও পাঁচ জন আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে একজন শিশু। পাঁচজনকেই কেরলের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
Kerala Health Minister KK Shailaja: 5 new positive cases of #Coronavirus have been admitted in the isolation wards here. Three people recently returned from Italy due to which two more got the disease here in Pathanamthitta district. (File pic) pic.twitter.com/3v0uO4UkjP
Advertisement— ANI (@ANI) March 8, 2020
আক্রান্তদের মধ্যে তিনজন সম্প্রতি ইটালি থেকে ফিরেছেন। বিমামবন্দরে তাঁরা নিজেদের ভ্রমণ বৃত্তান্ত জানায়নি বলেই জানিয়েছেন কেরলে স্বাস্থ্যমন্ত্রী। ফলে সেইসময় তাঁদের স্ক্রিনিং করা হয়নি। এমনকী তাঁদের হাসপাতালে যেতে বলা হলেও কথা শোনেননি ওই তিন জন। পরে তিন জনের দেহেই কোভিড-১৯ এর হদিশ মেলে। এদিকে বিদেশ থেকে ফেরার পরেই তাঁরা একাধিক আত্মীয়ের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের মধ্যে দুজনের দেহে সংক্রমণের লক্ষ্মণ মিলেছে। বিভিন্ন হাসপাতালে তাঁদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এদিকে কেরলে এর আগেও তিন বিদেশ ফেরতের দেহে করোনার সংক্রমণের প্রমাণ মিলেছিল। পরে তাঁরা সুস্থ হয়েও ফিরে গিয়েছেন।
[আরও পড়ুন : বিস্ফোরক অভিযোগ ধর্মেন্দ্রর বিরুদ্ধে, অভিনেতার রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন]
ভারতে ক্রমশ চওড়া হচ্ছে করোনান থাবা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। তৈরি হচ্ছে কোয়ারেনন্টাইন সেন্টারও। বিদেশ ফেরত বিমানযাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। হাসপাতালগুলিতে আইসোলেশন সেন্টার তৈরি রাখা হয়েছে। সংক্রমণ এড়াতেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
[আরও পড়ুন : বিস্ফোরক অভিযোগ ধর্মেন্দ্রর বিরুদ্ধে, অভিনেতার রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন]
সর্বশেষ খবর
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
-
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা