Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
major fire

১৫ ঘণ্টা পরেও নেভেনি চেন্নাইয়ের রাসায়নিক গোডাউনের আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন

ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির টাকার বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২০, ০৯:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২০, ০৯:৩৩

options
link
১৫ ঘণ্টা পরেও নেভেনি চেন্নাইয়ের রাসায়নিক গোডাউনের আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের একটি রাসায়নিক পদার্থের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রবল উত্তেজনা ছড়াল। খবর ঘটনাস্থলে পাঠানো হয়েছে দমকলের ৫০টি ইঞ্জিন ও ৫০০ জন কর্মী। তাঁরা চেষ্টা চালালেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির টাকার বেশি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে চেন্নাইয়ের মাধাভরম (Madhavaram) এলাকায় একটি রাসায়নিক পদার্থের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। কিন্তু, তারপরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পরে আরও ৩৮টি ইঞ্জিন ও ৬টি ফোমের গাড়ি নিয়ে আসা হয়। সেগুলির সাহায্যে ১০ ঘণ্টা ধরে আগুন নেভানোর অক্লান্ত চেষ্টা করছেন ৫০০ জন দমকলকর্মী।

[আরও পড়ুন: দিল্লির হিংসায় জ্বলেছে জওয়ানের বাড়ি, সহকর্মীর পাশে দাঁড়াল BSF ]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

দমকলের এক আধিকারিক শৈলেন্দ্র বাবু, চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ রাখা থাকত ওই গোডাউনে। কী কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

[আরও পড়ুন: রাস্তায় ফেলে জাতীয় সংগীত গাওয়ানো হয়েছিল, দিল্লি পুলিশের মারে মৃত যুবক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.