Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

এমনটাও হতে পার! গোসাপকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

ঘটনায় হতবাক বন দপ্তরের আধিকারিকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২২, ১৮:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২২, ১৮:৫৪

options
link
এমনটাও হতে পার! গোসাপকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য ও দেশে যখন ধর্ষণ নিয়ে তোলপাড় চলছে। নিন্দায় সরব মানুষ। সেই সময় আরও এক ঘৃণ্য অপরাধের ঘটনা প্রকাশ্যে এল। মহারাষ্ট্রে একটি গোসাপকে (Lizard) গণধর্ষণের অভিযোগ উঠল ৪ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় হতবাক বন দপ্তর। অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাহিদারি টাইগার রিজার্ভ ফরেস্ট (Sahydari Tiger Reserve) লাগোয়া গোথানে গ্রামে। অভিযুক্তরা পেশায় শিকারি। তারা সাহিদারি টাইগার রিজার্ভ ফরেস্টের গাভা এলাকায় (যেটি গোথানের মধ্যে পড়ে) একটি গোসাপকে (Bengal Monitor Lizard) ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সন্দীপ তুকারাম, পওয়ার মঙ্গেশ, জনার্ধন কামতেকর ও অক্ষয় সুনীল নামের ৪ ব্যক্তিকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন খুঁটিনাটি]

অভিযুক্তরা ঘৃণ্য কাণ্ডের ভিডিও তুলেছিল। সেই রেকর্ডিং পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বন দপ্তরের সিসিটিভি ফুটেজেও ওই ব্যক্তিদের জঙ্গলে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। অভিযুক্তরা কোঙ্কন থেকে কোলাপুরের চানডোলি গ্রামে এসেছিল শিকারে। এরপরেই এদিন গোথানে এলাকায় এসে ঘৃণ্য কাজ করে।

এদিকে গোটা ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কী ধরনের অভিযোগ আনা উচিত, তাও ভেবে পাচ্ছেন না তাঁরা। এই বিষয়ে আলোচনা চালানো হচ্ছে। আদালতে তোলার আগে কঠিন মামলা রুজু করতে চাইছেন বন দপ্তরের ক্ষুব্ধ আধিকারিকরা।

[আরও পড়ুন: প্যারোলে ছাড়া পেয়ে গায়েব! ৩৩ বছর পর দিল্লিতে পুলিশের জালে ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামি]

প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি গর্ভবতী ছাগলকে (Goat) ধর্ষণ (Rape) ও খুন করার অভিযোগ উঠেছিল তামিলনাড়ুর এক ব্যক্তির বিরুদ্ধে। সেন্থিল নামের ওই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারও করে পুলিশ। এফআইআর দায়ের হয় সেন্থিলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পশুদের প্রতি নিষ্ঠুরতা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, বন্যপ্রাণী সুরক্ষা আইন (১৯৭২) অনুযায়ী বেঙ্গল মনিটর লিজার্ড একটি সংরক্ষিত প্রাণী। প্রাণীটির উপর নিষ্ঠুরতার অভিযোগ প্রমাণিত হল অভিযুক্তদের ৭ বছর অবধি জেল হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.