সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সামনেই কলেজ পড়ুয়া তরুণীকে গণধর্ষণ তামিলনাড়ুতে (Tamilnadu)। প্রেমিকের গলায় ছুরি ধরে হাইওয়ে থেকে তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে একে একে ৬ জন দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ। কোনও মতে দুষ্কৃতীদের থেকে উদ্ধার পেয়ে বাড়ি ফেরেন তরুণী। এর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ষষ্ঠ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে অসুস্থ তরুণীকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
বৃহস্পতিবার ভয়ানক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু-পুদুচেরী হাইওয়েতে (Bangalore-Pondicherry Highway)। কলেজের সতীর্থ তরুণী-তরুণী ঘুরতে বেরিয়ে ছিলেন। সন্ধে ৭টা নাগাদ নির্জন জায়গায় নেশাগ্রস্ত দুই যুবক তাঁদের পথ আটকায়। এর পর আরও চার দুষ্কৃতী যোগ দেয়। প্রেমিকের গলায় ছুরি ধরে তরুণীকে হাইওয়ের পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় ৬ জন। এবং একে একে ধর্ষণ করে তরুণীকে। দুষ্কৃতীদের মুখে মাস্ক পরা ছিল, তাছাড়া অন্ধকার নামায় তাদের চিনতে পারেননি, জানিয়েছেন তরুণী।
[আরও পড়ুন: কেঁপে উঠল উত্তর কাশী, ধ্বংসের মুখে দাঁড়ানো যোশিমঠে বৃষ্টি-তুষারপাতের মধ্যে নয়া আতঙ্ক!]
এদিকে অভিযোগ পেয়ে দ্রুত ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অসুস্থ তরুণীকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
হাই কোর্টে ঝুলেই মমতার সভার ভাগ্য, সিঙ্গেল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ
-
মেয়ে-জন্ম এক সামাজিক নির্মাণ! যে ভাষায় কথা বলি সেখানেও লুকিয়ে লিঙ্গবৈষম্যের শিকড়
-
বলিউডে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’, পাকিস্তানে ‘ঈশ্বর’ রাখি সাওয়ান্ত! নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে কী এমন করলেন?
-
যুদ্ধে পুড়ছে ইউক্রেন, হরমুজে হাহাকার, ট্রাম্পের ভ্রূ কুঁচকে দিল্লির দরবারে পুতিন-পেজেস্কিয়ান
-
দিল্লিতে শুরু মোদি-পুতিন বৈঠক, ব্রিকস বিন্যাসে মার্কিন ভ্রূকুটি ফুৎকারে ওড়াল ‘ধুরন্ধর’ ভারত