সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৩ জনের। জখম হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুর জেলার কুনিগাল তালুকের বালাদেকেরের কাছে, ৭৫ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আমরিটুর(Amritur) থানার পুলিশ।
Karnataka: At least 12 people lost their lives after two cars collided in Tumkur at around 3 am today. pic.twitter.com/GWe5mz08rm
Advertisement— ANI (@ANI) March 6, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি তামিলনাড়ু থেকে আর অন্যটি ধর্মাস্থালা নামে একটি এলাকা থেকে আসছিল। রাত ৩টে নাগাদ বালাদেকেরে এলাকার কাছে এসে রাস্তার উপর থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ১৩ জনের। জখম হন বাকি চারজন। তাঁদের বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
[আরও পড়ুন: ভারতীয় সেনার গোলায় ধ্বংস একের পর এক পাকঘাঁটি, প্রকাশ্যে ভিডিও ]
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে কুনিগাল এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এর ফলে ১৩ জনের মৃত্যু হয়। তাঁরা হলেন, গৌরাম্মা(৬০), রত্নাম্মা(৫২), সুন্দর রাজ(৪৮), মঞ্জুনাথ(৩৫), সারিথা(৩২), রাজেন্দ্র(২৭), সন্দীপ(৩৬), মধু(২৮), তনুজা(২৫), প্রসন্ন(১৪)। এছাড়া মৃতদের মধ্যে এক বছরের একটি শিশুকন্যাও আছে।
[আরও পড়ুন: তিন রাউন্ড গুলি নিয়ে সংসদ চত্বরে ঢুকে পড়ল ‘দুষ্কৃতী’, চাঞ্চল্য রাজধানীতে]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক