সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঘের দেশ মধ্যপ্রদেশ। সেখানে কী এবার হায়না হানা দিচ্ছে লোকালয়ে ঢুকে? সম্প্রতি মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় রাতের বেলা ‘রহস্যময় জন্তু’র কামড় খান অনেকে। তাঁরা অজানা রোগে আক্রান্ত হন। ইতিমধ্যে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে বন বিভাগ। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, গ্রামের আশাপাশে হায়নাকে ঘুরে বেড়াতে দেখেছেন তাঁরা।
বারওয়ানি জেলার লিম্বাই গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে গত প্রায় এক মাস ধরেই। গভীর রাতে ঘুমন্ত গ্রামবাসীদের উপর চড়াও হচ্ছে অজানা প্রাণী। স্থানীয়দের দাবি, গত ৫ মে রাতে ১৭ জন বাসিন্দা ঘুমন্ত অবস্থায় ‘রহস্যময়’ জন্তুর আক্রমণের শিকার হন। এমনকী একদিন সকালেও এক জন গ্রামবাসী বাড়ির উঠোনে ঝাঁট দিচ্ছিলেন, সেই সময় হামলা চালায় ওই রহস্যময় জন্তু। ওই হামলায় অসুস্থ হয়ে গত ২৩ জুন থেকে ২ জুনের ৬ জন মারা গিয়েছেন। তাঁদের দু’জন মহিলা এবং চার জন পুরুষ। বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। আগেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, প্রাণীটিকে অনেকটা কুকুরের মতো দেখতে।
বন দপ্তরের আধিকারিক বিকাশ জামরে বলেন, “লিম্বাই গ্রামের লোকেরা আমাদের জানিয়েছে যে আশেপাশের এলাকায় একটি হায়নাকে দেখা গিয়েছে। সেখানে প্রাণীটির পায়ের ছাপ মিলেছে। রহস্য উন্মোচনে আমরা অনুসন্ধান অভিযান জোরদার করেছি।” আরও জানান, গ্রামের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হায়না খুঁজে বের করার জন্য বন বিভাগের পঁয়তাল্লিশ জন কর্মী অভিযান চালাচ্ছেন। গ্রাম থেকে জঙ্গলের দূরত্ব সাড়ে চার কিলোমিটার। তাহলে কি হায়নাই ৬ জন মানুষের মৃত্যুর কারণ? এখনও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সর্বশেষ খবর
-
বেসরকারি হাসপাতালে এবার দু’ফুট অন্তর বেড! বৈঠকে বসছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন
-
চারঘণ্টা জেরা, মোবাইলও ফেরত দিচ্ছে না পাক ক্রিকেট বোর্ড! রেগেমেগে বিরাট চিঠি রিজওয়ানের
-
এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের কার্যালয়, ‘ত্রুটি খতিয়ে দেখবে দমকল’, নোটিস খারিজ করে জানাল হাই কোর্ট
-
ভোপালে আসাদুদ্দিন ওয়েইসির কনভয়ের সঙ্গে সংঘর্ষ! আহত অন্তত ৫ বাইক আরোহী
-
বাঙালিত্বে মিশল তেতো! মিষ্টিতেও ভেজাল, বঙ্গজীবনে এখন ভেজালত্বের বাড়াবাড়ন্ত