সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে বেঘোরে মৃত্যু। নিশ্চিন্ত মনে নিজের সার্ভিস রাইফেলটি সাফ করছিলেন ঝাড়খণ্ডের (Jharkhand) এক পুলিশকর্মী। কিন্তু আচমকা ট্রিগারে হাত পড়ে গিয়েছিল। তাতেই ছুটে যায় গুলি। গলায় লাগে সেই বুলেট। তাতেই মৃত্যু হল পুলিশকর্মীর। বুধবার এই ঘটনা ঘটে ঝাড়খণ্ডের লাতেহার জেলায়।
ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীর নাম প্রমোদ সিং (৩৫)। ছিপাদোহার থানার কারামিধ এলাকায় কর্মরত ছিলেন তিনি। বুধবার সকালে অবসরে নিজের সার্ভিস রাইফেলটি সাফ করছিলেন। তখনই ভুল করে ট্রিগারে চাপ পড়ায় বিপত্তি হয়। ১১টা নাগাদ গুলির শব্দ পান সহকর্মীরা। তাঁরা ছুটে এসে দেখেন গলায় গুলি লেগেছে প্রমোদের। দ্রুত তাঁকে ছিপাদোহার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।
[আরও পড়ুন: ‘সংসদে একবারও ভুমিধসের কথা বলেননি কেন?’, ওয়ানড় কাণ্ডে রাহুলকে নিশানা বিজেপির]
পুলিশকর্তা অঞ্জনি অঞ্জান জানান, পালামৌ জেলার সতবরওয়া থানায় বাড়ি প্রমোদ সিংয়ের। পুলিশকর্মীর মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?