সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন বিজেপি সরকারের পিছু ছাড়ছে না৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার পর থেকেই দেশ জুড়ে নগদ টাকার জন্য হাহাকার৷ সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এক একটি ব্যাঙ্ক নোট পাল্টে দিতে এক একরকম পন্থা অবলম্বন করায় বিপাকে সাধারণ মানুষ৷ তবে জনসাধারণকে সবথেকে বেশি বিভ্রান্ত করছে গুজব! বাজারে লবণের দাম হঠাৎ বেড়ে যাওয়া এ কথা আরও একবার প্রমাণ করে দিল৷
Do not panic plenty of edible #Salt stocks are available in North Eastern Sates, Bihar an West Bengal. Say No To Rumours!
Advertisement— DIPP India (@DIPPGOI) November 12, 2016
শুক্রবার থেকে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে গুজব রটে গিয়েছে, বাজারে লবণ নাকি মিলছে না৷ গুজবের জেরে রাতারাতি দিল্লিতে লবণের দাম প্রতি কিলোগ্রাম ২৫০ টাকা, উত্তরপ্রদেশে ৪০০ টাকা ছুঁয়েছে বলে অভিযোগ৷ গুজবে কান না দিতে এদিন সাধারণ মানুষকে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রক৷ তাদের অধীনস্থ কেন্দ্রীয় শিল্পনীতি এবং প্রচার বিভাগের তরফে এদিন পরপর বেশ কয়েকটি টুইট করে এ কথা জানানো হয়৷ জানানো হয়েছে, রাজস্থানের নাওয়া ও ফালোদি থেকে দিল্লিতে লবণ সরবরাহ করা হয়৷ পরিশোধিত লবণের দাম খোলা বাজারে প্রতি কেজি ৮ থেকে ১৮ টাকার বেশি নয়৷ লবণের উৎপাদনে কোনও ঘাটতি নেই৷ কোনওরকম গুজবে কান দিতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষকে৷
Adequate stocks of edible #Salt is available in all districts of Uttar Pradesh. Say No To Rumours! pic.twitter.com/ixEhSjxlpN
— DIPP India (@DIPPGOI) November 12, 2016
তামিলনাড়ুর লবণ প্রস্তুতকারক সংস্থাও একই কথা জানিয়েছে৷ লবণের উৎপাদনে কোনও খামতি নেই বলে স্পষ্ট জানিয়েছে তারা৷ এ রাজ্যেও লবণ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর৷ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, কারা এই গুজব ছড়াচ্ছে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা৷ সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
#Salt producers & suppliers from Tamil Nadu confirmed that there is no scarcity of salt in the entire state.
— DIPP India (@DIPPGOI) November 12, 2016
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর