সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে বিমানবন্দরে গাড়ি পার্কিং ফি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
১৪ নভেম্বর থেকে আগামী সোমবার পর্যন্ত দেশের সমস্ত এয়ারপোর্টে গাড়ি পার্কিংয়ের জন্য দেশবাসীকে কোনওরকম টাকা গুনতে হবে না।
আগামী এক সপ্তাহ দেশের মেট্রোপলিটন শহর থেকে শুরু করে সমস্ত ধরনের বিমানবন্দরেই এই পরিষেবা পাওয়া যাবে। নোট বিপত্তির জেরে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, সোমবার মধ্যরাত থেকেই দেশবাসী এই সুবিধা পেতে পারবেন।
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি