সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার অস্ত্রাগারে যুক্ত হল আরও একটি পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম ব্যালেস্টিক মিসাইল৷ রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওড়িশার উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপে সফলভাবে সম্পন্ন হল অগ্নি-৪ ইন্টারমিডিয়েট ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা৷ সেখানে উপস্থিত ছিলেন মিসাইলটির প্রস্তুতকারক সংস্থা ডিআরডিও-র শীর্ষ কর্তারা৷ সূত্রের খবর, ৪০০০ কিলোমিটার পাল্লা বিশিষ্ট এই মিসাইল চিনের একটা বৃহদাংশে আঘাত হানতে সক্ষম৷ ভারতের উত্তর-পূর্বের কোনও এলাকা থেকে ছোঁড়া হলে এটি পৌঁছে যেতে পারে সাংহাই পর্যন্ত৷
[ফের উত্তপ্ত সবরীমালা, ১১ জন মহিলাকে আয়াপ্পার মন্দিরে প্রবেশে বাধা]
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০ মিটার লম্বা ও ১৭ টন ওজনের ‘অগ্নি-৪’ মিসাইলে ব্যবহার করা হয়েছে পঞ্চম জেনারেশন প্রযুক্তি৷ এতে রয়েছে অত্যাধুনিক রিং লেজার জাইরো সিস্টেম ও অতি আধুনিক নেভিগেশন সিস্টেম৷ যার ফলে অনেক দূরত্ব থেকেও অব্যর্থ লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অগ্নি-৪ এবং পারমাণবিক অস্ত্রবহনেও সক্ষম এটি৷ চিন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে চলতি ডিসেম্বরেই অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা করে ভারত৷ পরমাণু অস্ত্রবহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অগ্নি-৫ এর পাল্লা সবচেয়ে বেশি। এর মারণ ক্ষমতার সর্বোচ্চ পাল্লা পাঁচ হাজার কিলোমিটার।
[রাম জন্মভূমিতে যৌনকর্মীদের ভিড়! ক্ষোভ উগরে দিল গেরুয়া শিবির]
আটের দশকে ভারতীয় সেনায় যুক্ত হতে শুরু করে অগ্নি সিরিজের মিসাইল৷ ভারতের এই অত্যাধুনিক ব্যালেস্টিক মিসাইলকে এখনও সমঝে চলে চিন ও পাকিস্তানের মতো প্রতিপক্ষ৷ ইতিমধ্যেই ভারতীয় সেনার অস্ত্রাগারে স্থান করে নিয়েছে অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩ ও পৃথ্বীর মতো ব্যালেস্টিক মিসাইল৷ অপেক্ষায় রয়েছে অগ্নি-৪ ও অগ্নি-৫৷
Chandipur (Balasore): Nuclear strategic ballistic missile Agni-IV was test fired today morning at 8.30AM from launchpad no- 4 of integrated test range at APJ Abdul Kalam Island off Odisha coast. pic.twitter.com/jzpuH6C8Ox
— ANI (@ANI) December 23, 2018
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার