এয়ার ইন্ডিয়ার সহকারি পাইলটের ব্যাগ থেকে উদ্ধার গাঁজা! আমেরিকার সান ফ্রান্সিসকোয় বিমানবন্দরে রুটিন তল্লাশির সময় পাইলটের ব্যাগ থেকে তা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। আমেরিকা থেকে বহিষ্কার করে ভারতে ফেরত পাঠানো হয়েছে ওই পাইলটকে।
জানা যাচ্ছে, এই ঘটনা ঘটে গত ১৪ এপ্রিল। ওই পাইলট দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী একটি ফ্লাইটের যাত্রীবাহী কেবিনে ছিলেন। ওই বিমানটিকেই দিল্লিতে ফিরিয়ে আনার দায়িত্ব ছিল তাঁর উপর। বিমান চালনার পরিভাষায় এই প্রক্রিয়াটিকে ‘পজিশনিং’ বলা হয়। অর্থাৎ, ডিউটিতেই ছিলেন ওই পাইলট। সংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানটি সান ফ্রান্সিসকোতে পৌঁছানোর পর মার্কিন আধিকারিকরা তল্লাশি চালানোর সময় পাইলটের ব্যাগে গাঁজা খুঁজে পান। তৎক্ষণাৎ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। পরের বিমানেই ভারতে ফেরত পাঠানো হয় তাঁকে।
আরও পড়ুন:
বিমানটি সান ফ্রান্সিসকোতে পৌঁছানোর পর মার্কিন আধিকারিকরা তল্লাশি চালানোর সময় পাইলটের ব্যাগে গাঁজা খুঁজে পান। তৎক্ষণাৎ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।
এয়ার ইন্ডিয়ার তরফে বিষয়টি ডিজিসিকে জানানো হয়েছে। গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বলা হয়েছে, ওই পাইলট বৃহস্পতিবারই দিল্লিতে ফিরে গিয়েছেন। পাশাপাশি অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিমান সংস্থা জানিয়েছে, ‘আমাদের একজন ক্রু সদস্য, যিনি ১৪ই এপ্রিল দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন এবং পরবর্তী ফ্লাইটটি পরিচালনা করার কথা ছিল। তবে তিনি ওই বিমান পরিচালনায় ‘অযোগ্য’ বলে বিবেচিত হওয়ায় তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।’
এরপরই হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘যে কোনও রকম আইন লঙ্ঘনে এয়ার ইন্ডিয়া জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমরা নিরাপত্তা, নিয়মলঙ্ঘন ও অপেশাদার আচরণ একেবারেই সহ্য করি না। সংস্থার আইন অনুযায়ী এই বিষয়ে যথাযথ ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করাই সর্বদা এয়ার ইন্ডিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অনীত থাপার ইস্তফার পর বড় সিদ্ধান্ত রাজ্যের, প্রশাসক নিয়োগ জিটিএতে
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী