Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
PM Narendra Modi

‘আগে পরিবারের নামে বিমানবন্দরের নাম রাখা হত’, অন্ধ্রে বিমানবন্দর উদ্বোধনে কংগ্রেসকে তোপ মোদির

প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে অন্ধ্রপ্রদেশে নয়া এই বিমানবন্দরটি নির্মাণ করেছে জিএমআর গ্রুপ। বিমানন্দরটির যাত্রী পরিবহনের ক্ষমতা প্রতি বছরে প্রায় ৬০ লক্ষ। তবে আগামী দিনে তা বাড়িয়ে ৪ কোটি করা হবে বলে সূত্রের খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৭:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৭:৪০

options
link
‘আগে পরিবারের নামে বিমানবন্দরের নাম রাখা হত’, অন্ধ্রে বিমানবন্দর উদ্বোধনে কংগ্রেসকে তোপ মোদির zoom
অন্ধ্রপ্রদেশে নয়া বিমানবন্দর উদ্বোধন মোদির। ছবি: সংগৃহীত।
Advertisement

শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর সেখানে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে তোপ দাগলেন তিনি। বললেন, “আগে দেশের বিমানবন্দরগুলির নামকরণ করা হত একটি পরিবারের নামে। আমরা সেই সংস্কৃতি বদলে দিয়েছি।”

বিমানবন্দরের নামকরণে পুরনো রীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার দেশের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির নামকরণ করেছে। আমরা অযোধ্যার বিমানবন্দরের নাম বাল্মীকির নামে এবং পাঞ্জাবের বিমানবন্দরের নাম সন্ত রবিদাসের নামে রেখেছি। এনডিএ সরকার সিদ্ধান্ত নিয়েছে, অন্ধ্রের নতুন বিমানবন্দরটির নামকরণ করা হবে স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর নামে।” গত এক দশকে ভারতের বিমান পরিষেবায় যে পরিবর্তনগুলি ঘটেছে সেগুলিও তুলে ধরেন মোদি। তিনি উল্লেখ করেন, “২০১৪ সালের আগে দেশে মোট চালু বিমানবন্দর ছিল ৭৪টি। বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬টিতে। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণকে নির্দেশ করে। আগে দেশের বিমানবন্দরগুলির নামকরণ করা হত একটি পরিবারের নামে। আমরা সেই সংস্কৃতিতে বদলে দিয়েছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে অন্ধ্রপ্রদেশে নয়া এই বিমানবন্দরটি নির্মাণ করেছে জিএমআর গ্রুপ। বিমানন্দরটির যাত্রী পরিবহনের ক্ষমতা প্রতি বছরে প্রায় ৬০ লক্ষ। তবে আগামী দিনে তা বাড়িয়ে ৪ কোটি করা হবে বলে সূত্রের খবর। বিমানবন্দরটির রানওয়ে প্রায় ৩ হাজার ৮০০ মিটার দীর্ঘ। বোয়িং, ড্রিমলাইনারের মতো আধুনিক ওয়াইড-বডি বিমান চলাচলের জন্য উপযোগী এই বিমানবন্দরটি। আগামী ১৭ আগস্ট থেকে বিমানবন্দরটিতে বাণিজ্যিক বিমান ওঠা-নামা করবে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.