Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Akasa Air

দেশে নতুন উড়ান সংস্থার আত্মপ্রকাশ, যাত্রা শুরু করল আকাশ এয়ার

মুম্বই-আহমেদাবাদ উড়ানটির মধ্যে দিয়েই তৈরি হল নতুন ইতিহাস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২২, ১৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২২, ১৩:১৯

options
link
দেশে নতুন উড়ান সংস্থার আত্মপ্রকাশ, যাত্রা শুরু করল আকাশ এয়ার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। যাত্রা শুরু করল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) নতুন এয়ারলাইন্স ‘আকাশ এয়ার’ (Akasa Air)। রবিবার সকালে সংস্থার মুম্বই-আহমেদাবাদ উড়ানটির মধ্যে দিয়েই তৈরি হল নতুন ইতিহাস। ওই উড়ানের শুভ সূচনা করেন অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

২২ জুলাই থেকে এই নতুন বিমান সংস্থার টিকিট বিক্রি শুরু হয়েছিল। আপাতত আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বই ও কোচির মধ্যেই বিমান চলাচল করবে এই সংস্থার। পরে পরিষেবা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। সংস্থার শীর্ষকর্তা বিনয় দুবে জানাচ্ছেন, ”আমাদের উড়ান পরিষেবা শুরু হওয়ায় আমরা উৎফুল্ল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত জুলাই মাসে সংস্থার বিমানের ছবি প্রকাশ্যে আসে প্রথমবার। মনে করা হচ্ছিল, হয়তো জুলাই থেকেই উড়ান পরিষেবা শুরু হয়ে যাবে। তার আগে মে মাসেই দেশের বিমান পরিচালন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) জানিয়েছিল, আকাশ এয়ারের প্রথম বিমান জুন বা জুলাই মাসে কোম্পানির হাতে আসতে পারে। তবে সঙ্গে সঙ্গে বাণিজ্যিক উড়ান চালু করার নিয়ম নেই। নির্দিষ্ট নিয়ম মেনে বেশ কয়েকটি পরীক্ষামূলক উড়ানের পরেই ওই ছাড় দেওয়া হবে। সেই নিয়ম মেনেই এবার আগস্টেই শুরু হল পরিষেবা।

[আরও পড়ুন: প্রাথমিক বিপত্তি কাটিয়ে ক্ষুদ্রতম রকেটের সফল উৎক্ষেপণ ইসরোর, মহাকাশে পড়ুয়াদের তৈরি স্যাটেলাইট]

প্রসঙ্গত, গত বছরই জানা গিয়েছিল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন। আগামী ৪ বছরের মধ্যে ৭০টি বিমানের উড়ান শুরু করতে পারে তাঁর সংস্থা। এই উড়ান হবে তুলনায় সাশ্রয়ী। ভবিষ্যতে অনেক বেশি মানুষ আকাশপথে সফর করবেন। এই ভাবনা থেকেই আকাশ এয়ার-এর বাণিজ্য পরিকল্পনা।

উল্লেখ্য, গত দু’বছর অতিমারীর কারণে নানা ব‌্যবসাই যেমন ধাক্কা খেয়েছে তেমনই মুখ থুবড়ে পড়েছে উড়ান সংস্থাগুলিও। কারণ একটা বড় সময় সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। এই অবস্থায় নতুন উড়ান সংস্থা এনে বাজার ধরার চেষ্টায় রয়েছেন শেয়ার মার্কেট জায়ান্ট রাকেশ ঝুনঝুনওয়ালা।

[আরও পড়ুন:দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ মুখ্যমন্ত্রীর, উপস্থিত আছেন প্রধানমন্ত্রীও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.