Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
করোনা সংক্রমণ

করোনায় আক্রান্ত দিল্লি মহল্লার আরও এক চিকিৎসক, কোয়ারেন্টাইনে রোগীরা

চিকিৎসকের বিদেশ যাত্রার ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২০, ০৮:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২০, ০৮:১০

options
link
করোনায় আক্রান্ত দিল্লি মহল্লার আরও এক চিকিৎসক, কোয়ারেন্টাইনে রোগীরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আরও এক চিকিৎসকের শরীরে মিলল করোনার নমুনা। দিল্লিতে দ্বিতীয়বার এক চিকিৎসকের শরীরে মিলল এই ভাইরাস। গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লির মৌজপুরের এক ক্লিনিকে চিকিৎসক, তাঁর স্ত্রী ও মেয়ের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এবার উত্তর-পূর্ব দিল্লিরই বাবরপুরের এই ঘটনা প্রকাশ্যে এল।

উত্তর-পূর্ব দিল্লিতে বাবরপুর মৌজপুর থেকে এক কিমি দূরে। গত সপ্তাহে এক চিকিৎসক, তাঁর স্ত্রী ও তার মেয়ের শরীরে করোনার নমুনা পাওয়ার পর ১২ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত যে রোগীরা ওই ক্লিনিকে এসেছিলেন তাঁদের সকলকে আগামী ১৫ দিন কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। করোনায় আক্রান্ত এই দ্বিতীয় চিকিৎসকের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল কিনা কিংবা তিনি তেমন কারও সংস্পর্শে এসেছিলেন কিনা তা এখনও জানা যায়নি। গত দু’দিনে দিল্লিতে অন্তত ৫০টি কোভিড-১৯ পজিটিভ কেস ধরা পড়েছে। এর ফলে এখানে আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা হল ২। দিল্লির মৌজপুরে প্রথম করোনা সংক্রমণ দেখা যায় সৌদি ফেরত মহিলার শরীরে। তিনি কোভিড-১৯(COVID-19) সংক্রমণের লক্ষণ নিয়ে স্থানীয় ক্লিনিকে যান ১২ মার্চ। সেখানেই ৩৮ বছরের মহিলার শরীর থেকে সংক্রমণ ছড়ায়। পাঁচ দিন পরে ওই মহিলার শরীরে পরীক্ষার ফল পজিটিভ এলে চিকিৎসককেও হাসপাতালে ভর্তি করা হয়। এই মহিলার সংস্পর্ষে আসা আরও পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ মেলে। গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, গ্রামের মানুষদের পরিষেবা দিতে মহল্লা ক্লিনিকগুলি খোলা রাখা হবে। নাহলে গরিব মানুষকে দূরে হাসপাতালে যেতে হতে হবে। সেখানে চিকিৎসার খরচও বেশি। প্রসঙ্গত, দিল্লিতে দরিদ্রদের প.রিষেবার জন্যই মূলত এই ধরনের ক্লিনিকের পরিকল্পনা করেছে আম আদমি পার্টি। তবে মহল্লা ক্লিনিক থেকে রোগেরল সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ায় আপাতত কয়েকটি বন্ধ করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:করোনার জেরে আগামী তিন মাস গ্রাহকদের থেকে EMI নেবে না এই ব্যাংকগুলি]

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত ১৪২৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪০ জন। বিশ্বব্যাপী ত্রাসের সঞ্চার করা এই ভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

[আরও পড়ুন:করোনা মোকাবিলায় অনুদান ঘোষণা রোহিতের, এগিয়ে এলেন পথকুকুরদের সাহায্যার্থে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.