সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্বাসকষ্ট জনিত সমস্যায় নয়াদিল্লির এইমসে ভরতি অরুণ জেটলিকে দেখতে গেলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ড়ু৷ শনিবার সকালে দীর্ঘদিনের সহযোদ্ধাকে দেখতে এইমসে যান তিনি৷ হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার গভীর রাত থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ বর্তমানে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল৷ তবে তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা৷
[ আরও পড়ুন: মহার্ঘ হচ্ছে রেলযাত্রা, ই-টিকিটে ফিরছে সার্ভিস চার্জ ]
জানা গিয়েছে, শুক্রবার সকালে এইমসে ভরতি করা হয় অরুণ জেটলিকে৷ রাতেই প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং লোকসভার স্পিকার ওম বিড়লা৷ হাসপাতাল সূত্রে খবর, প্রথমে কার্ডিওলজি বিভাগে ভরতি করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয় মেডিক্যাল বোর্ড৷
[ আরও পড়ুন: সিনেমাকে হার মানাল বাস্তব! কুখ্যাত গ্যাংস্টারকে বিয়ে করে উধাও মহিলা কনস্টেবল ]
প্রসঙ্গত, কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন অরুণ জেটলি৷ ২০১৮ থেকে কিডনি সমস্যা থেকে ভুগতে থাকেন তিনি৷ ডায়ালিসিস শুরু হয়৷ কিডনি প্রতিস্থাপনও হয়৷ তারপর ধরা পড়ে ক্যানসার৷ এরপরই চিকিৎসার কারণে তিনি পাড়ি দেন আমেরিকায়৷ সেজন্যই ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী হয়েও প্রথম মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করতে দেখা যায়নি তাঁকে৷ তাঁর দায়িত্ব পালন করেন পীযূষ গোয়েল৷ এমনকী, দ্বিতীয়বার মোদির সরকার ক্ষমতায় ফিরলে এবার মন্ত্রিত্বের দৌড় থেকে সড়ে দাঁড়ান বিজেপির এই বর্ষীয়ান নেতা৷ দলের হয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি৷
Vice President Secretariat: The doctors informed the Vice President that Arun Jaitley is responding to the treatment and his condition is stable. https://t.co/U3s9bqhDWo
— ANI (@ANI) August 10, 2019
সর্বশেষ খবর
-
সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম