Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Arvind Kejriwal

আবগারি মামলায় আদালতে হাজিরা দিতেই স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল

শনিবার সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৪, ১০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৪, ১০:৪৫

options
link
আবগারি মামলায় আদালতে হাজিরা দিতেই স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি মামলায় ইডির তলব এড়ানোয় দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশে সাড়া দিয়ে আজ, শনিবার সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হন তিনি। আর সেখানে পৌঁছতেই মিলল স্বস্তি। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করার বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল।

আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বার বার কেজরিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু কোনওবারই তাতে সাড়া দেননি তিনি। উলটে, এই তলবকে বেআইনি বলেও ব্যাখ্যা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাঁকে গ্রেপ্তার করানোই উদ্দেশ্য বিজেপির। তবে কেজরিওয়াল পঞ্চমবার তলব এড়ানোর পরেই দিল্লির আদালতের দ্বারস্থ হয় ইডি (ED)। কিন্তু আদালতের নির্দেশের আগে আবারও একাধিক বার কেজরিকে তলব করে ইডি। আপের দাবি ছিল, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। সেই মামলাতেই আজ ছিল শুনানি। যাতে অবশেষে সশরীরে হাজির তিনি। আদালতে যেতেই মিলল স্বস্তি। তাঁকে অন্তর্বর্তী জামিন দিল আদালত। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিরোধীরা মুখ লুকনোর জায়গা পাবে না’, ইলেক্টোরাল বন্ড ইস্যুতে সাফাই শাহের]

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট আটবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লির আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। সেই মামলাতেই কেজরিকেও জেরা করতে চেয়েছে ইডি (ED)। কিন্তু শুরু থেকেই আম আদমি পার্টি দাবি করে আসছে, তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। তবে অষ্টমবার তলব এড়ানোর পরে ইডিকে চিঠি লেখেন আপ সুপ্রিমো। কেন্দ্রীয় তদন্তকারীকে চিঠিতে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনি তৈরি। ১২ মার্চের পর তলব করলে তিনি সাড়া দেবেন। তবে সশরীরে নয়, ভারচুয়ালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন। তবে ইডির তলবের আগেই আদালত তাঁকে স্বস্তি দিল।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর চোট নিয়ে সভায় অশ্লীল অঙ্গভঙ্গি, শুভেন্দুর নিন্দা সরব তৃণমূল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.