সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবাসরীয় সন্ধ্যায় জেল থেকে বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার পরই তিনি নেমে পড়েছেন পুরোদস্তুর ভোটপ্রচারে। ২৫ মে দিল্লিতে ভোট (Lok Sabha Election 2024)। সেটাকেই ‘পাখির চোখ’ করে শনিবার দিনভর কর্মসূচি রয়েছে আপ সুপ্রিমোর।
আজ, শনিবার সকাল ১১টায় কনট প্লেসের হনুমান মন্দিরে যাবেন কেজরিওয়াল। তার পর বেলা ১টায় আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এর পর বিকেল চারটেয় রোড শো দক্ষিণ দিল্লি। পরে ৬টার সময় পূর্ব দিল্লির কৃষ্ণনগরে রোড শো। দিনভর এভাবেই প্রচারের কাজে ব্যস্ত থাকবেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী।
हनुमान जी के आशीर्वाद से, करोड़ों करोड़ों लोगों की दुआओं से और सुप्रीम कोर्ट के judges के न्याय की वजह से आप सब लोगों के बीच लौट कर मुझे बेहद ख़ुशी हो रही है।
आज मिलते हैं –
11 am – हनुमान मंदिर, कनॉट प्लेस
1 pm – प्रेस कांफ्रेंस, पार्टी ऑफिस
4 pm – रोड शो – दक्षिण दिल्ली -…
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 11, 2024
[আরও পড়ুন: অমিত শাহকে বিদায় জানাতে বিমানবন্দরে ‘কয়লা মাফিয়া’! তালিকা প্রকাশ করে তোপ তৃণমূলের]
শুক্রবার জেল থেকে বেরিয়ে শীর্ষ আদালতের সব বিচারপতিকে ধন্যবাদ জানান কেজরি। সেই সঙ্গেই তিনি দেশকে ‘একনায়কত্বের’ হাত থেকে বাঁচাতে ভোট দেওয়ার আর্জিও জানান সকলের কাছে। তিহাড় জেল থেকে বেরনোর সময় কার্যতই জনসমুদ্রে ভেসে যান তিনি। তখনই বোঝা গিয়েছিল এবার প্রচারে কতটা জোর দিতে চলেছেন কেজরিওয়াল। অবশেষে শনিবার থেকেই তা শুরু হচ্ছে।
কেবল দিল্লি নয়, হরিয়ানা ও পাঞ্জাবেও যাবেন কেজরিওয়াল। মনে করা হচ্ছে, আপ সুপ্রিমোর জেলমুক্তি হয়তো আপ তথা ইন্ডিয়া জোটের প্রচারকে নয়া অক্সিজেন দেবে। তা অচিরেই টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে বলে মত ওয়াকিবহাল মহল।
[আরও পডু়ন: ধর্মীয় উসকানিমূলক মন্তব্য! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল কমিশন]
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা