চাকা পিছলে গভীর খাদে গিয়ে পড়ল সেনার গাড়ি। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১০ জন জওয়ানের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জওয়ান। তাঁদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। এদিন সেনার ওই গাড়িটি একটি অভিযানের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়ির ভিতরে ২০ জনেরও বেশি জওয়ান ছিলেন। খান্নি টপের ভাদেরওয়াহ-চাম্বা রোডের কাছে আসতেই গাড়িটির চাকা আচমকা পিছলে যায়। এরপরই সেটি পাশের ২০০ ফুট গভীর খাদে মুখ থুবড়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জন জওয়ানের। আহত হয়েছেন আরও ১০ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
আরও পড়ুন:
Deeply saddened at the loss of lives of 10 of our brave Indian Army soldiers in an unfortunate road accident in Doda. We will always remember the outstanding service and supreme sacrifice of our brave soldiers. My deepest condolences to the grieving families.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) January 22, 2026
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ডোডায় পথ দুর্ঘটনায় আমাদের ১০ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমরা গভীর শোকাহত। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।’
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ডোডার দুর্ঘটনায় আমি গভীর শোকাহত। ১০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।’
Deeply anguished by the tragic loss of our brave soldiers in the devastating accident in Doda.
Ten courageous personnel laid down their lives in the line of duty and several others were injured while on an operational deployment. This is a reminder of the immense risks our armed…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 22, 2026
সর্বশেষ খবর
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু