সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলের লক্ষ্য ২০২৪। আর সেই লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছে সবপক্ষই। কেউ বিজেপি বিরোধীদের এক ছাতার তলায় আনতে মরিয়া তো কেউ আবার নিজের ঘরের ঘুঁটি সাজাতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে ফের খবরের শিরোনামে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Temple)। নয়া খবর অনুযায়ী, ২০২৩ সালে পুন্যার্থীদের জন্য খুলে যাচ্ছে রামমন্দির। রাজনৈতিক মহলের দাবি, এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
২০১৯ সালের লোকসভা ভোটের আগেই নিজেদের ইস্তেহারে রামমন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সুপ্রিম নির্দেশে শুরু হয়েছে সেই মন্দির নির্মাণের কাজ। সেই কাজ শেষ হতে ২০২৫। কিন্তু ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই পুন্যার্থীদের জন্য মন্দিরের একাংশ খুলে দেওয়া হচ্ছে। ফলে সেখানে তাঁর পুজোর্চনা সারতে পারবেন। এমনটাই জানিয়েছেন রামমন্দির ট্রাস্টের সাধারণ সচিব চম্পত রাই। এদিন তিনি জানিয়েছেন, ২০২৩ সালে পুন্যার্থীদের জন্য রামমন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হবে। দিন দুয়েক আগে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ১৫ জন সদস্যের সঙ্গে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা টানা দুদিন বৈঠক করেন। তার পরই এই ঘোষণা করা হল।
[আরও পড়ুন: দিল্লিতে মোদি-পওয়ার বৈঠক! কী নিয়ে আলোচনা দুই নেতার, শুরু জল্পনা]
এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে রাজনৈতিক মহল। তাঁদের কথায়, দিল্লি জয় করতে হলে উত্তরপ্রদেশে ভাল ফল করা অত্যন্ত জরুরী। আর নানা কারণে যোগী রাজ্যে কোণঠাসা বিজেপি। সেই গোবলয়ে ঘুরে দাঁড়াতে ফের মন্দির রাজনীতির কার্ডকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। তাই ঠিক ভোটের আগেই মন্দির খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে প্রমাণ করতে পারে, নিজেদের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে তাঁরা।
[আরও পড়ুন: কসবা টিকা কাণ্ড: Vaccine কি সত্যিই ভুয়ো? প্রমাণ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা আইনজীবীর]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক