সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই বড় ঘোষণা সুপ্রিম কোর্টের। বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার প্রক্রিয়া ও রায় ঘোষণার জন্য লখনউয়ের বিশেষ সিবিআই আদালতকে চার মাস সময় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ৩১ আগস্টের মধ্যে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী, মুরলি মনোহর জোশী, ঊমা ভারতী-সহ বাকিদের বিরুদ্ধে চলা এই মামলার বিচারপর্ব ও রায়দান শেষ করতে হবে।
প্রসঙ্গত, ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে চলছে। এর আগে ন’মাসের মধ্যে মামলার শুনানি শেষ করে রায়দানের জন্য বলে গত বছর জুলাই মাসে সিবিআই আদালতকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এপ্রিল মাসের শেষে সেই মেয়াদ শেষ হয়েছে। নিম্ন আদালতের বিচারক তার আগেই সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের কারণে বিচার প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগবে বলে অনুরোধ করেছিলেন বিচারক।
[আরও পড়ুন: জুলাই মাসে হবে CBSE`র দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা, জানাল কেন্দ্র]
শেষপর্যন্ত সিবিআই আদালতের বিচারকের এই আবেদন গ্রহণ করে বিচার প্রক্রিয়া শেষ করার জন্য আরও চার মাস সময় দিয়েছে শীর্ষ আদালত। তার সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিম্ন আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি করতে হবে। আগস্ট মাসের সময়সীমার মধ্যেই যাতে শুনানি শেষ করে রায় ঘোষণা করা যায়, সে বিষয়ে জোর দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
[আরও পড়ুন: অনলাইনে মদ বিক্রির বিষয়ে রাজ্যগুলিকে ভেবে দেখার পরামর্শ সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
বন্ধুত্বের ফাঁদ পেতে পরিচিত যুবকদের দিয়ে বান্ধবীকে ধর্ষণের ছক তরুণীর! দুর্গাপুর কাণ্ডে হাড়হিম তথ্য
-
শীতেই বিয়ের পিঁড়িতে জেনিফার! কীভাবে বিদেশি পাত্রে মন মজল টেলি অভিনেত্রীর?
-
গ্রেপ্তার হতেই ‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়িতে ব্যাপক ভাঙচুর জনতার, উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
-
পচা ডিমের ভয়, নাকি পদের মোহ! কোন অঙ্কে পদ্মবনে তৃণ-সাংসদরা, নেপথ্যে কোন সমীকরণ?
-
বিশ্বকাপের আগেই ফরাসি শিবিরে গৃহযুদ্ধ! ফেডারেশনের ‘স্বেচ্ছাচারিতায়’ ক্ষুব্ধ এমবাপে-ডেম্বেলেরা