Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Bagdogra-Delhi

বাগডোগরা থেকে দিল্লিগামী বিমানে ধোঁয়া! ‘মে ডে’ কল পাইলটের, আতঙ্কে যাত্রীরা

মাঝ আকাশেই বিমান থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রী ও ক্রু মেম্বাররা। কাছের বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে মে ডে বার্তা পাঠান পাইলট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২০:০০

options
link
বাগডোগরা থেকে দিল্লিগামী বিমানে ধোঁয়া! ‘মে ডে’ কল পাইলটের, আতঙ্কে যাত্রীরা zoom
পশ্চিম এশিয়ার একাধিক শহরে নিয়মিত ও বিশেষ পরিষেবা চালুর ঘোষণা বিমান সংস্থাগুলির।
Advertisement

ফের মাঝ আকাশে মে ডে কল! যাত্রার মাঝ পথে বিমানে ধোঁয়া। বাগডোগরা থেকে দিল্লিগামী বিমানে স্মোক অ্যালার্ম। লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমান। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।

মঙ্গলবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেয় ফ্লাইট আইএক্স ১৫২৩ এয়ারবাস এ৩২০। মাঝ আকাশেই বিমান থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রী ও ক্রু মেম্বাররা। বিমানের ইলেকট্রনিক্স বে থেকে ধোঁয়া বেরতে দেখা যায় বলে জানা গিয়েছে। তড়িঘড়ি বিকেল ৫টা ১৮ মিনিটে কাছের বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে মে ডে বার্তা পাঠান চালক। সেই জরুরি বার্তা পেয়ে সাড়া দেয় লখনউ বিমানবন্দরের এটিসি। জরুরি অবতরণের ছাড়পত্র দেওয়া হয়। বিমানটি চৌধুরী চরণ সিং আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে তারা সুরক্ষিত রয়েছেন বলেই  জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকে একের পর এক বিমান বিভ্রাট দেখা গিয়েছে। শুধু বিভ্রাট নয়, ঘটেছে মারণ দুর্ঘটনাও। বিভিন্ন ক্ষেত্রে বিমানের যান্ত্রিক ত্রুটির কথা সামনে এসেছে। এবার  শিলিগুড়ির বাগডোগরা থেকে দিল্লি যাওয়া পথে সমস্যায় পড়লেন যাত্রী। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.