সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিন ধর্মের যুবকের প্রেমে পড়েছিলেন তরুণী৷ এটাই ছিল তাঁর ‘অপরাধ’৷ রীতিমতো সালিশি সভা বসিয়ে বিচার করা হল ওই তরুণীর৷ নিদান অনুযায়ী গাছে বেঁধে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা৷ নৃশংস এই ঘটনার সাক্ষী বিহারের নওদার রাজৌলি গ্রাম৷
[ভোটের আগে রাম মন্দির না হলে হারতে হবে বিজেপিকে: বিশ্ব হিন্দু পরিষদ]
Nawada: Girl was tied to a tree and thrashed for hours today on a Panchayat’s diktat for eloping with a man on September 30. Father says, ‘she was tied because she is a criminal. She wants to go with a man from another caste’. #Bihar pic.twitter.com/62tzrV2rtp
Advertisement— ANI (@ANI) October 5, 2018
[চুক্তি স্বাক্ষর মোদি-পুতিনের, ভারতের হাতে উঠল এস-৪০০ মিসাইল]
তরুণীর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য৷ জানা গিয়েছে, ওই তরুণী ভিন ধর্মের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন৷ দু’জনের সম্পর্কে অসম্মতি ছিল পরিবারের৷ কিন্তু পরিবারের কথা মেনে নিতে রাজি হননি তরুণী৷ বিয়ে করতে ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি৷ প্রেমিকের সঙ্গে নিজের বাড়িরই কাছে দু’জনে থাকতেও শুরু করেন তারা৷ প্রথমে মেয়ে নিখোঁজ হয়ে যান৷ পরে যদিও পঞ্চায়েত সদস্য বাবা ওই তরুণীর খোঁজ পেয়ে যান৷ এরপরই গ্রামে সালিশি সভা বসানো হয়৷ সালিশি সভায় উপস্থিত ছিল তরুণী, তরুণীর বাবা, স্বামী-সহ গ্রামের মাতব্বররা৷ ভিন ধর্মের যুবককে বিয়ে করে অপরাধ করেছে মেয়ে, এই অভিযোগে তাকে শাস্তির নিদান দেয় তারা৷ নিদান অনুযায়ী, দীর্ঘক্ষণ গাছে বেঁধে রাখা হয় ওই তরুণীকে৷ এরপরই চলে মারধর৷ মারধরের সময় বেশ কয়েকবার অচৈতন্যও হয়ে পড়েন তরুণী৷ তাতেও মারধরের হাত থেকে রেহাই পাননি তিনি৷ মারধরের পর তরুণীর বাবা বলেন, ‘‘ভিন ধর্মের যুবককে বিয়ে করে অন্যায় করেছিল সে৷ তাই মেয়েকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে৷’’
[লোকসভায় আর বিজেপির হয়ে প্রচার করবেন না ‘মোদি’!]
অকথ্য অত্যাচারের জেরে অসুস্থ হয়ে পড়েছেন ওই তরুণী৷ এই মারধরের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ৷ আপাতত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ তবে তরুণীর বাবা-সহ অন্যান্য অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিগৃহীতার স্বামী৷
সর্বশেষ খবর
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের