পাঁচ বছরের শিশুকে যৌন হেনস্তার পর তার গলা কেটে খুনের অভিযোগ উঠল হস্টেলের নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। সম্প্রতি হাড়হিম এই ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মুকেশ ওরফে সুদামা (৪৬)। দীর্ঘদিন তিনি ওই হস্টেলে কর্মরত ছিলেন। বেশ কয়েবছর আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকেই হস্টেলের কয়েকজন শিশু তাঁকে ‘নপুংসক’ বলে কটাক্ষ করত বলে অভিযোগ। দিনের পর দিন তা শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়েছিলেন মুকেশ। সম্প্রতি এক রাতে তিনি প্রলোভন দেখিয়ে ওই শিশুকে তার ঘরে ডাকেন। এরপরই তার সঙ্গে তিনি বিকৃত যৌনতায় লিপ্ত হন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ধরা পড়ার ভয়ে তিনি ওই শিশুকে গলা কেটে খুন করেন এবং হস্টেলের সিঁড়িতে তার দেহ পুঁতে দেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরদিন সকালে শিশুর দেহ উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। একইসঙ্গে গ্রেপ্তার করা হয় হস্টেলের মালিককেও। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামালা রুজু করা হয়েছে বলে খবর।
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে