Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Bihar

পরকীয়ায় পথের কাঁটা স্বামীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ‘খুন’ স্ত্রীর, দেহ খালে ফেলল প্রেমিক!

বন্ধুত্বের অছিলায় ঘন ঘন বীরেন্দ্র বাড়িতে আসা শুরু করেন অরবিন্দ। এভাবেই মমতার সঙ্গে প্রেমের সম্পর্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২১:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২১:৩৮

options
link
পরকীয়ায় পথের কাঁটা স্বামীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ‘খুন’ স্ত্রীর, দেহ খালে ফেলল প্রেমিক! zoom
প্রতীকী ছবি।
Advertisement

প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল স্বামী। পরিকল্পনা করে প্রেমিকের সঙ্গে জোট বেঁধে তাঁকে খুন করলেন স্ত্রী। হত্যাকাণ্ডের পর যুবকের নগ্ন দেহ গ্রামের খালে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিহারের বক্সার জেলার বাসিন্দা দুই অভিযুক্তকে।

পুলিশে জানিয়েছে, নিহত ব্যক্তির নাম বীরেন্দ্র সিং। একই গ্রামের অরবিন্দ কুমার সিংয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের অছিলায় ঘন ঘন বীরেন্দ্র বাড়িতে আসা শুরু করেন অরবিন্দ। স্ত্রী মমতা দেবী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার করা বীরেন্দ্র আঁচ করতে পারেননি স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে অরবিন্দের। যদিও একটা সময়ের মমতা ও অরবিন্দের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় বীরেন্দ্র। এই অবস্থায় পথের কাঁটা সরানোর পরিকল্পনা করেন দুই অভিযুক্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ১৯ জুলাই রাতে ঘুমন্ত অবস্থায় বীরেন্দ্রের উপর হামলা চালান অরবিন্দ এবং মমতা দেবী। ধারাল অস্ত্রে তাঁকে কোপানো হয়। খুনের প্রমাণ লোপাটে, দেহ যাতে চিহ্নিত না করা যায়, সেই ভাবনা থেকে বীরেন্দ্রকে নগ্ন করে দেহ ফেলে দেওয়া হয় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের জলে। তদন্তকারীরা জানাচ্ছেন, দেহ রোহতাস জেলা থেকে ভাসতে ভাসতে বক্সার জেলায় পৌঁছে গিয়েছিল। খালের ধারে পচাগলা নগ্ন দেহ উদ্ধারে কালমানপুর গ্রামে চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রাই পুলিশে খবর দেয়।

পরিবারের অন্য সদস্যদের দিয়ে বীরেন্দ্রর মৃতদেহ চিহ্নিত হতেই বিপদে পড়ে যান অরিবন্দ ও মমতা। বীরেন্দ্র ভাই জীতেন্দ্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করতে ডিজিটাল রেকর্ড ও লোকেশন ডেটা বিশ্লেষণ করে। এরপরেই মৃতের স্ত্রী মমতা দেবী এবং অরবিন্দ কুমার সিংকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.