সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করলেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস৷ তিনি জানিয়েছেন, কালো টাকা রুখতে দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘটনায় সাময়িকভাবে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই কষ্ট সহ্য করলে সুফল মিলবে৷
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর, তিনি বলেন, “যে কোনও দেশেই বড় পরিবর্তন সহজে আসে না৷ এই পরিবর্তন খুব মসৃণ এবং সুন্দরও হয় না৷” যদিও মোদি সরকারের কালো টাকা রোখার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি৷ ভারতের উন্নতি এবং ডিজিটালাইজেশনের তারিফ করেছেন তিনি৷ জানিয়েছেন, ভারতে সব মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া গেলে ডিজিটাল মাধ্যম একটি বিশেষ পর্যায়ে উন্নতি লাভ করবে৷
এদিন, ‘ডিজিটাল ইন্ডিয়া’ এবং নোট বাতিলের কথা উল্লেখ করার পাশাপাশি, নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানেরও তারিফ করেন তিনি৷
সর্বশেষ খবর
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও
-
কপালে ‘খ’, পরনে শাড়ি! পডকাস্টে যন্ত্রণার কথা তুলে ধরে স্যান্ডি বললেন, ‘মুখে মূত্রত্যাগ করেছিল’