সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার জন বিধায়ক সঙ্গে দেখা করলেও সুদীপ রায় বর্মনের সঙ্গে সাক্ষাৎই করলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ত্রিপুরা থেকে দিল্লি যাওয়া আট জনের মধ্যে চার জনের সঙ্গে মঙ্গলবার দেখা করেন তিনি। কিন্তু, এই বিধায়ক দলের নেতৃত্বে থাকা ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন-সহ বাকি চার জনের সঙ্গে দেখাই করেননি। যাঁদের সঙ্গে গতকাল বিজেপি সভাপতি দেখা করেছেন তাঁরা হলেন, বিধায়ক রামপ্রসাদ পাল, আশিষ সাহা, সুশান্ত চৌধুরি ও পরিমল দেববর্মা। তবে সর্বভারতীয় বিজেপি সভাপতির সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে মুখ খুলেননি কেউ।
এদিকে দিল্লিতে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করেছেন সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman)। নিজেকেও বিক্ষুব্ধ নেতা হিসেবে মানতে নারাজ শ্রীবর্মণ। এপ্রসঙ্গে তিনি বলেছেন, ‘আগামীকাল আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের দিল্লি সফর নিয়ে মিডিয়ার একটি অংশ অপপ্রচার করেছে। কিন্তু, আমি কোনও ভাবেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরোধী নই। মুখ্যমন্ত্রী শ্রীদেব ভাল কাজ করছেন। আমি নাড্ডাজির নতুন টিম হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে এসেছি। রাজ্যের সাংগঠনিক বিষয়ে কথা বলতে এসেছিলাম।’
[আরও পড়ুন: এবছর JEE দিতে পারেননি? ২০২১ সালে সরাসরি JEE Advancedএ বসতে পারবেন, ঘোষণা বোর্ডের]
উল্লেখ করা যেতে পারে, বিজেপি ক্ষমতায় আসার এক বছরের মধ্যে সুদীপ রায় বর্মনকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে বিভিন্ন সময় ত্রিপুরা (Tripura) সরকারের কাজের সমালোচনা করলেও দিল্লি গিয়ে হঠাৎ করে তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসা করায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। আরও জানা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার আট বিধায়কের বাড়ি ফিরে যাবার পরামর্শ দিয়েছেন। তাঁর নির্দেশ মেনে বিধায়করা সকলেই বাড়ি ফিরে আসছেন বলে দিল্লি সূত্রে খবর।
[আরও পড়ুন: অবশেষে মুক্তি, প্রায় ১৪ মাস পর বন্দিদশা থেকে রেহাই পাচ্ছেন মেহবুবা মুফতি]
সর্বশেষ খবর
-
‘আগে বাচ্চার ডেলিভারি হয়ে একটু বড় হোক’, আচমকা কেন এমন বক্তব্য ‘অভিমানী’ যিশুর?
-
বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন বুকে ব্যথা, মাত্র ৪৯ বছরে প্রয়াত মনু ভাকেরের কোচ
-
নথি জাল করে সাড়ে ৩ লাখে ফুটপাথের দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের এফআইআর
-
দু’দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমি বায়ু! উত্তরে বৃষ্টি, জৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে