Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
BJP

দেশের শিল্পপতিরা বিজেপির পাশেই! অনুদানের অঙ্কে বাকিদের থেকে বহু এগিয়ে গেরুয়া শিবির

২০২১-২২ অর্থবর্ষে কত টাকা পেয়েছে বিজেপি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ২১:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ২১:২২

options
link
দেশের শিল্পপতিরা বিজেপির পাশেই! অনুদানের অঙ্কে বাকিদের থেকে বহু এগিয়ে গেরুয়া শিবির zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১-২২ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি যা অনুদান পেয়েছে তার মধ্যে বাকিদের থেকে অনেক এগিয়ে বিজেপি। এমনটাই জানা গেল স্বশাসিত সংস্থা এডিআরের দেওয়া তথ্য থেকে। এই তথ্য থেকে জানা যাচ্ছে, ২০২১-২২ অর্থবর্ষে সব মিলিয়ে ৭৮০.৭৭ কোটি টাকা চাঁদা তুলেছে দেশের রাজনৈতিক দলগুলি। এর মধ্যে বিজেপি পেয়েছে ৬১৪ কোটি ৬৩ লক্ষ টাকা। ৪ হাজার ৯৫৭টি অনুদান থেকে তারা এই অর্থ পেয়েছে।

তালিকায় এরপরই রয়েছে কংগ্রেস (Congress)। তারা ১২৫৫টি খাত থেকে পেয়েছে ৯৫.৪৬ কোটি টাকা। অর্থাৎ বিজেপি যে পরিমাণ চাঁদা তথা অনুদান পেয়েছে তা কংগ্রেস, তৃণমূল, সিপিআই, সিপিএম, এনসিপির মতো দলগুলির অনুদানের তিন গুণ। এদিকে অনুদান সম্পর্কে চমকপ্রদ ঘোষণা করেছে বহুজন সমাজ পার্টি। তারা পরিষ্কার জানিয়েছে, ২০ হাজার টাকার বেশি অনুদান তারা কোথাও থেকেই পায়নি। অবশ্য এই দাবি তারা গত ১৬ বছর ধরেই করে আসছে।

Advertisement

[আরও পড়ুন: ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’, BBC অফিসে আয়কর হানা নিয়ে বিজেপিকে তোপ বিরোধীদের]

সমস্ত রাজনৈতিক দলগুলি যে হিসেব দিয়েছে তা থেকে দেখা যাচ্ছে ২০২০-২১ সালের তুলনায় এবার অনুদান ৩১.৫ শতাংশ বেড়ে গিয়েছে। এর মধ্যে সব থেকে বড় চমক বিজেপির (BJP)। আগের অর্থবর্ষে যেখানে গেরুয়া শিবির পেয়েছিল ৪৭৭ কোটি ৫৫ লক্ষ টাকা, সেখানে এবার তা ২৮ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে! উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় ২০২০-২১ সালের হিসেবে দেখা গিয়েছিল একধাক্কায় ৪১.৫ শতাংশ কমে গিয়েছিল তাদের অনুদান। এবার একলাফে তা ফের অনেকটাই বেড়ে গেল। পরিসংখ্যানই বলে দিচ্ছে দেশের বেশিরভাগ বড় শিল্পপতি বিজেপিকেই চাইছেন। বিরোধীরা বারবার বলে থাকেন, বিজেপির এই সরকার স্যুট-বুটের সরকার, শিল্পপতিদের সরকার। তাই যেন উঠে এল এই পরিসংখ্যানে।

[আরও পড়ুন: নওশাদের গ্রেপ্তারির প্রতিবাদে ফের পথে বাম-ISF, ১৪৪ ধারা জারি সত্ত্বেও ভাঙড়ে সভা আরাবুলের!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.